বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

লক্ষীপুর-২ আসনের সীমানা পুনঃনির্ধারণের হাইকোর্টে রীট

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:২৫:০৬ অপরাহ্ণ, শুক্রবার, ২২ জুন ২০১৮
  • ৭৮৮ বার পড়া হয়েছে

মু.ওয়াছীঊদ্দিন,লক্ষীপুর প্রতিনিধিঃ- লক্ষীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) ও লক্ষীপুর-৩ (সদর) সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণে উচ্চ আদালতে (হাইকোর্ট) রীট করা হয়েছে। এতে এ আসনগুলোর সীমানা পুনঃনির্ধারণে নির্বাচন কমিশন কর্তৃক গেজেট বিজ্ঞপ্তি কেন আইন বহির্ভ‚ত ঘোষণা করা হবে না জানতে চেয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ ৮ কর্মকর্তাকে জবাব দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ জুন) দুপুরে হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও শহিদুল করিমের সমন্বিত অবকাশকালীন বেঞ্চ রীটটি আমলে নিয়ে এ নির্দেশ প্রদান করেন। সুপ্রিমকোর্টের আইনজীবি ও লক্ষীপুরের রায়পুর উপজেলার বাসিন্দা মো. সালাহ উদ্দিন রিগ্যানের আবেদন করা রীটের প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ৩০ এপ্রিল নির্বাচন কমিশনের কর্তৃক গেজেট বিজ্ঞপ্তিতে সংসদীয় আসনগুলোকে অখন্ড উপজেলা, প্রশাসনিক সুযোগ-সুবিধা ও জনসংখ্যার বিভাজন নিশ্চিত করতে বলা হয়েছে। কিন্তু লক্ষীপুর-২ আসনের মধ্যে সদর উপজেলার ৯ টি ইউনিয়ন সংযুক্ত থাকায় আঞ্চলিক অখন্ডতা রয়েছে। এছাড়া এসব ইউনিয়নের জনগণ রায়পুর উপজেলার প্রশাসনিক কোন সুযোগ-সুবিধা গ্রহণ করেন না এবং যাতায়াত নেই।

এখানে জনসংখ্যার বিভাজনও রয়েছে। তবে কেন ল²ীপুর-২ ও লক্ষীপুর-৩ আসনের সীমানা পুনঃনির্ধারণ করা হবে না জানতে চেয়ে হাইকোর্টে রীট করা হয়। আদালত সূত্রে জানায়, সীমানা পুনঃনির্ধারণে নির্বাচন কমিশন কর্তৃক গেজেট বিজ্ঞপ্তি কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না জানতে চেয়ে প্রধান নির্বাচন কমিশনার, সচিব, যুগ্ম-সচিব, লক্ষীপুর জেলা প্রশাসক, জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা সীমানা নির্ধারণ কর্মকর্তা, রায়পুর ও সদর উপজেলা সীমানা নির্ধারণ কর্মকর্তাকে জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। রীটকারী আইনজীবি মো. সালাহ উদ্দিন রিগ্যান বলেন, রায়পুর উপজেলাকে আমরা একটি স্বতন্ত্র সংসদীয় আসন চাই। এজন্য নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী আমি আদালতে রীট করেছি। আদালত প্রধান নির্বাচন কমিশনসহ ৮ কর্মকর্তাকে জবাব দেওয়ার জন্য বলেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

লক্ষীপুর-২ আসনের সীমানা পুনঃনির্ধারণের হাইকোর্টে রীট

আপডেট সময় : ০৮:২৫:০৬ অপরাহ্ণ, শুক্রবার, ২২ জুন ২০১৮