বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

এবার হরিণাকুন্ডুর বাহাদুর গ্রামের মাঠ থেকে দুই বন্ধুর মৃতদেহ উদ্ধার, পুলিশ বলছে আত্মহত্যা !

  • আপডেট সময় : ০৫:১৮:৫৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮
  • ৭৭৬ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারেক, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভায়না গ্রামের মাঠ থেকে দুই বন্ধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা দু’বন্ধু হচ্ছেন, বাহাদুরপুর গ্রামের জুল বক্সের ছেলে রিপন (২২) ও একই গ্রামের বিশারত মন্ডলের ছেলে আওয়াল (২০)। বৃহস্পতিবার সকালে হরিণাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মাঠ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, বৃহস্পতিবার সকালে বাহাদুরপুর গ্রামের স্কুলের পাশে মাঠে দুই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রাথমিক ভাবে কীটনাশকের ২টি বোতল ও সুইসাইড নোট পাওয়া গেছে। লাশ দুইটির মুখ থেকে সাদা গেজলা বের হচ্ছে। কিভাবে তাদের মৃত্যু হয়েছে ময়না তদন্তের পর জানা যাবে। মৃত রিপন জোড়াদাহ কলেজ থেকে দু;বছর আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়। পরীক্ষায় বহিস্কার হয়। এরপর রিপন আর পড়াশুনা করেনি। আওয়াল দশম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেছে। সে এখন কৃষি কাজ করে। দুই বন্ধু এক সাথে ঘুরে বেড়াতো। ওই পুলিশ অফিসার আরো জানান, মৃতদেহের পাশে একটি সুইসাইডাল নোট পাওয়া গেছে। তাতে লেখা আছে, ‘আমরা বাবা মাকে অনেক জালিয়েছি আরা জালাবো না, বিদায় পৃথিবী, আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ি নয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

এবার হরিণাকুন্ডুর বাহাদুর গ্রামের মাঠ থেকে দুই বন্ধুর মৃতদেহ উদ্ধার, পুলিশ বলছে আত্মহত্যা !

আপডেট সময় : ০৫:১৮:৫৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮