বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

বাগাতিপাড়ায় জালিয়াতির মামলায় শিক্ষক কারাগারে !

  • আপডেট সময় : ০৫:১৫:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮
  • ৭৫৪ বার পড়া হয়েছে
মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের বাগাতিপাড়ায় বাগাতিপাড়া পাইলট স্কুলের প্রধান শিক্ষক খালিদ হাসানকে সনদ জালিয়াতির মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (২০ জুন) দুপুর ২টার দিকে শিক্ষক খালিদ হাসান নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ২২ জানুয়ারি জনৈক সেকেন্দার রহমান বাদী হয়ে বাগাতিপাড়া থানায় প্রধান শিক্ষক খালিদ হোসেনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগপত্র পরে এজাহার হিসেবে গণ্য করা হয়।
অভিযোগে বলা হয়, বিএসএস ও বিএড সনদের মাধ্যমে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খালিদ হোসেন ওই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। একজন ট্রেড শাখার ইন্সট্রাক্টর হিসেবে কবে কিভাবে কখন খালিদ হোসেন নিয়োগ পান তা নিয়ে এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। এছাড়া প্রধান শিক্ষক হওয়ার জন্য ১২ বছরের অভিজ্ঞতা তার নেই।
এ বিষয়ে তদন্ত দাবি করা হয় অভিযোগে। অভিযোগটি পরবর্তীতে মামলায় রূপান্তরিত হলে আদালত থেকে জামিন নেন খালিদ হোসেন।
নাটোর কোর্ট পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) নাসির উদ্দিন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অস্থায়ীভাবে জামিনে থাকা শিক্ষক খালিদ হোসেন স্থায়ী জামিনের আবেদন জানালে বিচারক তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোন নির্দেশ দিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

বাগাতিপাড়ায় জালিয়াতির মামলায় শিক্ষক কারাগারে !

আপডেট সময় : ০৫:১৫:৩৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮