বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

বড়াইগ্রামে মাদক বিক্রেতা গুলিবিদ্ধ

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:০৫:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮
  • ৮০৫ বার পড়া হয়েছে
মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তুহিন আহমেদ (৩০) নামে এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছে।
এসময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জুন) ভোরে উপজেলার গোপালপুর বাজার এলাকায় এ বন্দুকযুদ্ধের  ঘটনা ঘটে। তুহিন ওই এলাকার আনোয়ার মাস্টারের ছেলে। তার ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ সৈকত হাসান ও নাটোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন সরকার জানান, গুলিবিদ্ধ তুহিন এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা।
রুটিন অভিযান পরিচালনা করে সোমবার (১৮ জুন) দিনগত রাত ৮টার দিকে বড়াইগ্রামের গোপালপুর থেকে এক হাজার পিস ইয়াবাসহ তুহিনকে আটক করে ডিবি পুলিশ। এসময় আরিফ ও সোহেল নামে অপর দুই বিক্রেতা পালিয়ে যায়। পরে বড়াইগ্রাম থানা পুলিশের সহায়তায় স্থানীয় চান্দাই কলেজের পাশে একটি পুকুড়পাড়ে অভিযানে গেলে তুহিনের দুই সহযোগী আরিফ ও সোহেল পুলিশের ওপর গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।
এসময় পালাতে গেলে পুলিশের গুলিতে আহত হয় তুহিন। পরে আরিফ ও সোহেল পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে তুহিনকে উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে ও ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তুহিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তারা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

বড়াইগ্রামে মাদক বিক্রেতা গুলিবিদ্ধ

আপডেট সময় : ০৮:০৫:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮