বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ১২

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:২৭:৫৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮
  • ৭৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। ঈদের দিনসহ সোমবার দুপুর পর্যন্ত মটরসাইকেল দুর্ঘটনায় এই তিন জন প্রাণ হারান। নিহতরা হলেন, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিএনপি নেতা এড দবির হোসেনের ছেলে দিনদার হোসেন রণি (২৫), মাগুরা সদর উপজেলার পশ্চিম রামনগর গ্রামের নিটুল হোসেনের স্কুল পড়–য়া ছেলে সোহান (১৫) ও ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা হবিবার রহমান হবির ছেলে আজিজুর রহমান নিলু (৩১)। পুলিশ সুত্রে জানা গেছে, ঈদের দিন শনিবার বিকালে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের নতুন বাজার এলাকায় রিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হন রণি। নিহত রণি সামাজিক সংগঠন মাদার তেরেসা ব্লাড ব্যাংকের যুগ্ন সাধারন সম্পাদক ছিলেন। তাদের বাড়ি ঝিনাইদহ শহরের হামদহ এলাকায়। একই দিন মাগুরা তেকে মটরসাইকেল যোগে ঝিনাইদহে আসছিলো স্কুল ছাত্র সোহান। সে ঝিনাইদহ মাগুরা সড়কের পাচমাইল নামক স্থানে পৌছালে মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা খায়। এতে তার মাথায় আঘাত লাগে। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে মৃত্যু বরণ করেন। সোমবার ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় হীরা বেকারীর সামনে ইবির মাইক্রোবাসের ধাক্কায় আজিজুর রহমান নিলু (৩১) নামে এক যুবক নিহত হন। তিনি বিএনপি নেতা ও সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হবিবার রহমান হবির ছেলে। তাদের বাড়ি সদর উপজেলার নগরবাথান গ্রামে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, আজিজুর রহমান নিলু দুপুরে মোটর সাইকেল যোগে ঝিনাইদহ শহর থেকে গাড়াগঞ্জ যাচ্ছিল। তিনি আরাপপুর হিরা বেকারির সামনে পৌছালে পিছন দিক থেকে আসা ইাসলামী বিশ্ববিদ্যালয়ের একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে লিলু গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। রিফাত নামে স্টেডিয়ামপাড়ার এক যুবক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে কোমায় রয়েছেন। দুর্ঘটনায় আহতরা হলেন ইমামুল (১৮), মানিক (১৪), সাগর (২১), সোহেল(২৭), মিজান (২১), রোকন (১৫) ও আকাশ (১৮)।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ১২

আপডেট সময় : ০৯:২৭:৫৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮