বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ঝিনাইদহে প্রশাসন ও এলাকাবাসীর চোখ এড়িয়ে বাড়ির প্রাচীরে নৌকা প্রতীক লাগিয়ে মাদক ব্যবসার প্রতিবাদে এলাকাবাসীর ঝাড়ু মিছিল !

  • Nil Kontho
  • আপডেট সময় : ১০:২৫:৪৫ অপরাহ্ণ, বুধবার, ১৩ জুন ২০১৮
  • ৭৬৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নিশ্চিন্তপুরে বাড়ির প্রাচীরে নৌকা প্রতীক লাগিয়ে মাদক ব্যবসার প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছেন এলাকাবাসী। এসময় বাড়িটিতে ইটপাটকেল ছুঁড়ে মারেন বিক্ষুব্ধরা। ঝাড়ু হাতে শত শত নারী ঘিরে রাখেন বাড়িটি। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশের পক্ষ থেকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া আশ্বাস দিলে বিক্ষুব্ধ এলাকাবাসী ফিরে যান। বাড়িটির মালিক অমিত শিকদার বিশু কালীগঞ্জ শহরের নিশ্চিতপুর গ্রামের মৃত নন্দ শিকদারের ছেলে এবং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। স¤প্রতি যশোর কোতয়ালী থানা পুলিশ তাকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করে। জানা গেছে, নিশ্চিন্তপুর গ্রামে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করেন অমিত শিকদার বিশু। প্রশাসন ও এলাকাবাসীর চোখ এড়িয়ে এ ব্যবসা চালাতেন তিনি। ব্যবসা ভালোভাবে চালিয়ে যেতে বাড়ির প্রাচীরে বর্তমান সরকারের দলীয় প্রতীক নৌকা ব্যবহার করতেন তিনি। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের এই গ্রামে বিশু ছাড়া আর কেউ এই মাদক ব্যবসা করে না। এলাকার যুব সমাজ সে ধ্বংস করে দিচ্ছে। এই এলাকা থেকে মাদক উচ্ছেদ করার জন্য আমরা রাস্তায় নেমেছি। শত শত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের কারণে। মিতা বিশ্বাস নামের এক নারী বলেন, বিশু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছে। তাদের পুরো পরিবার এই মাদক ব্যবসার সাথে জড়িত। আমরা চাই না যে এই এলাকায় কেউ মাদক ব্যবসা করুক। কালীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম বলেন, মাদকের বিরুদ্ধে সর্বদা সোচ্চার আছি। এলাকায় কেউ মাদক ব্যবসা করে পার পাবে না। এলাকাবাসীর বিক্ষোভের কথা শুনেছি। প্রশাসনের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। তবে মাদক ব্যবসার অভিযোগ অস্বীকার করেছেন অমিত শিকদার বিশুর মা ইতি বিশ্বাস। তার দাবি, এটা তার ছেলের বিরুদ্ধে চক্রান্ত। যারা বিক্ষোভ করছে তারা কেউ এই এলাকার না। কালীগঞ্জ থানার এসআই সমদীপ কুমার বলেন, এলাকাবাসী যে অভিযোগ করেছে সেটা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

ঝিনাইদহে প্রশাসন ও এলাকাবাসীর চোখ এড়িয়ে বাড়ির প্রাচীরে নৌকা প্রতীক লাগিয়ে মাদক ব্যবসার প্রতিবাদে এলাকাবাসীর ঝাড়ু মিছিল !

আপডেট সময় : ১০:২৫:৪৫ অপরাহ্ণ, বুধবার, ১৩ জুন ২০১৮