বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

জীবননগরে শীর্ষ সন্ত্রাসী মাদক ও চোরাকারবারী রুজু আটক

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:০৫:২৩ পূর্বাহ্ণ, বুধবার, ১৩ জুন ২০১৮
  • ৭৫৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: জীবননগর থানা পুলিশের অভিযানে উপজেলার শীর্ষ সন্ত্রাসী মাদক ও চোরাকারবারী রুজু আটক হয়েছে। গতকাল মঙ্গলবার তাকে আটক করা হয়। জানা যায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামে অভিযান চালিয়ে কয়া গ্রামের আনার শেখের ছেলে শীর্ষ সন্ত্রাসী মাদক ও চোরাকারবারী রুজুকে (৩০) আটক করে পুলিশ। সম্প্রতি গত কয়েকদিন আগে কয়া গ্রামে মদ খেয়ে মাতাল অবস্থায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় আহত পরিবারের পক্ষ থেকে জীবননগর থানায় দায়েরকৃত মামলায় তাকে আটক করে পুলিশ। জানা গেছে, শীর্ষ সন্ত্রাসী মাদক ও চোরাকারবারী রুজুর নামে জীবননগর থানা সহ পাশ্ববর্তী থানায় চোরাচালান, মাদক ব্যবসা ও নারী নির্যাতনের মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, রুজুর নামে জীবননগর থানাসহ পাশ্ববর্তী থানায় একাধিক মামলা রয়েছে। গত কয়েকদিন আগে সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামের একই পরিবারের তিনজনকে রুজু ও তার দলবল মিলে কুপিয়ে জখম করে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়। এদিকে, শীর্ষ সন্ত্রাসী মাদক ও চোরাকারবারী রুজু পুলিশের হাতে আটক হওয়ায় এলাকার সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

জীবননগরে শীর্ষ সন্ত্রাসী মাদক ও চোরাকারবারী রুজু আটক

আপডেট সময় : ০৯:০৫:২৩ পূর্বাহ্ণ, বুধবার, ১৩ জুন ২০১৮