বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

মেহেরপরে অবৈধ অস্ত্র মামলায় এক ব্যক্তির ১০ বছরের সশ্রম কারাদন্ড

  • rahul raj
  • আপডেট সময় : ১১:৫৮:২৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১২ জুন ২০১৮
  • ৭৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: অবৈধ অস্ত্র ও বোমা রাখার দায়ে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর স্পেশাল ট্রাইবুন্যাল ৪র্থ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। দন্ডিত রফিকুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের মাহাতাব বিশ্বাসের ছেলে। রফিকুল পূর্ব বাংলা কমিউনিটি পার্টি এমএল জনযুদ্ধের সদস্য ছিলেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ৭ ডিসেম্বর গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব ক্যাম্পের এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি দল আড়পাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই সময়কার পূর্ব বাংলা কমিউনিটি পার্টির সদস্য আড়পাড়া গ্রামের মাহাতাব আলীর ছেলে রফিকুলকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রফিকুলের পানের বরজে মাটির নিচে পুতে রাখা অবস্থায় ১টি দেশী তৈরী শার্টার গান ও ৩টি হাত বোমা উদ্ধার করে। ওই ঘটনায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ) এবং ১৯ (বি) ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের হয়। যার মামলা নং-৩। ৪৮৭/৭। এসটিসি নং-০৪/২০০৮। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলায় মোট ১১ জন সাক্ষি তাদের সাক্ষ্য প্রদান করেন। মামলায় আসামী রফিকুল ইসলাম দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১০ বছরের কারাদন্ড প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর মীনা পাল এবং আসামী পক্ষে এ্যাড. আতাউল কৌশুলী ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

মেহেরপরে অবৈধ অস্ত্র মামলায় এক ব্যক্তির ১০ বছরের সশ্রম কারাদন্ড

আপডেট সময় : ১১:৫৮:২৮ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১২ জুন ২০১৮