বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

বাগাতিপাড়ায় ডাকাত দলের দুই সদস্য আটক !

  • আপডেট সময় : ১০:৫৩:৫২ পূর্বাহ্ণ, সোমবার, ১১ জুন ২০১৮
  • ৭৮৯ বার পড়া হয়েছে
মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ
নাটোরের বাগাতিপাড়ায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে  ছিনতাইকালে আটক করেছে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। আটককৃতরা জেলার সিংড়া উপজেলার পাঁচলাড়য়া গ্রামের  আফাজের ছেলে আশরাফ (৪০), মাহফুজ ওরফে মাফু (৩৫)। তারা আপন দুই ভাই।
শনিবার (৯ই জুন) রাতে টেটনপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। জানা যায়, উপজেলার শ্রীরামপুর গ্রামের ভ্যান চালক রেজাউল করিমের ছেলে হাবিবুর রহমান ওরফে কালু (৩২) শনিবার রাত সাড়ে ১২টার দিকে নাটোর শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় উপজেলার সীমানাবর্তি এলাকা টেটনপাড়া কবর স্থানের কাছে ফাঁকা জায়গাই ৪ জন পথরোধ করে মারধর করে এবং ভ্যান গাড়িসহ নগদ টাকা ছিনিয়ে নেয়। ভ্যান চালক হাবিবের চিৎকারে স্থানিয়রা এসে আশরাফ (৪০), মাহফুজ ওরফে মাফুকে (৩৫) আটক করে গণধোলাই দেয় ও অপর দুজন পালিয়ে যায়। ওই পথে চিৎকার শুনে টহলপুলিশের এসআই প্রশান্ত চন্দ্র প্রামাণিক ফোর্স নিয়ে ছিনতাইকারিদের উদ্ধার করে এবং তাদের কাছ থেকে একটি চার্জার ভ্যান, লোহার তৈরি দেশিয় অস্ত্র কাচি ,কাটারি, স্ক্রু ড্রাভার উদ্ধার করে।
এব্যাপারে ভ্যানচালক হাবিব বাদি হয়ে আটক দুজনের বিরুদ্ধে থানায় মামলা করে। বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, আটককৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এছাড়া তাদের বিরুদ্দে বিভিন্ন থানায় একাধিক চুরি ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে এবং তাদের রোববার (১০ই জুন) বিকেলে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

বাগাতিপাড়ায় ডাকাত দলের দুই সদস্য আটক !

আপডেট সময় : ১০:৫৩:৫২ পূর্বাহ্ণ, সোমবার, ১১ জুন ২০১৮