বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

আলোচিত মাদকব্যবসায়ী জুলিয়া আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১০:৩৭:১৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ৮ জুন ২০১৮
  • ৭৫৪ বার পড়া হয়েছে

আকন্দবাড়ীয়ায় সদর ফাঁড়ি পুলিশের মাদক বিরোধী অভিযান
নিউজ ডেস্ক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত নারী মাদকব্যবসায়ী আকন্দবাড়ীয়ার জুলিয়াকে (৩২) আটক করেছে বেগমপুর ফাঁড়ি পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে আকন্দবাড়ীয়া ফার্মপাড়া এলাকায় তার নিজ বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর বাড়ি থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মাদক ব্যবসার ৬৫ হাজার টাকা উদ্ধার করেছে অভিযানকারী দল। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
জানা গেছে, আকন্দবাড়ীয়ার আলোচিত নারী মাদক ব্যবসায়ী জুলিয়া ও তার মা রাশিদা, খালা হামিদা, ছোট খালা ছোট বুড়ি ও অপর খালা রহিমাসহ তার দুই ছেলের স্ত্রী এরা সকলেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত মাদকব্যবসায়ী। এরা সংশ্লিষ্ট এলাকার মাদক ব্যবসার জাল বিস্তার করে রেখেছে। এরাই মূলত মাদকের স্বর্গ রাজ্য খ্যাত আকন্দবাড়ীয়া এলাকার মাদকের নিয়ন্ত্রক। এরা সকলেই একাধিক মাদক মামলার আসামী। বারবার জেলে গেলেও জেল থেকে বের হয়ে পুনরায় একই পেশায় নিয়োজিত হয়ে পড়ে। এদের দাপটে এলাকার কেও মুখ খুলতে সাহস করে না।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমপুর ফাঁড়ি’র এসআই শফিকুল ইসলামসহ সঙ্গীও ফোর্স আকন্দবাড়ীয়া ফার্মপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার মধু মিয়ার মেয়ে একাধিক মাদক মামলার আসামী এলাকার চিহ্নিত মাদক স¤্রাজ্ঞী জুলিয়াকে তার বসতবাড়ি থেকে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর বাড়ি থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসার ৬৫ হাজার টাকা উদ্ধার করে অভিযানকারী দল। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
এদিকে, আলোচিত চার বোনের মধ্যে বড় দু’বোন মাদক স¤্রাজ্ঞী রাশিদা ও হালিমাকে কয়েকদিন আগে মাদক ও মাদক ব্যবসার প্রায় দেড় লাখ টাকসহ আটক করেছে বেগমপুর ফাঁড়ি পুলিশ। এর কিছুদিন পর ৩৬ বোতল ফেনসিডিলসহ জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছে তাদেরই ছোট বোন অপর মাদক স¤্রাজ্ঞী ছায়েরা ওরফে ছোট বুড়ি। গতকাল আবার একই এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিল ও মাদক ব্যবসার ৬৫ হাজার টাকাসহ রাশিদার মেয়ে একই এলাকার অপর মাদক স¤্রাজ্ঞী জুলিয়াকে আটক করেছে বেগমপুর ফাঁড়ি পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

আলোচিত মাদকব্যবসায়ী জুলিয়া আটক

আপডেট সময় : ১০:৩৭:১৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ৮ জুন ২০১৮