শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

বর্তমান সরকার সব ক্ষেত্রেই সফল : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

  • আপডেট সময় : ১১:৪৩:০০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সব ক্ষেত্রেই সফল এবং ভবিষ্যতেও এ সফলতা বিরাজমান থাকবে।

বুধবার বিকেলে সদরঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সফলভাবে এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় আজকে ঢাকা-বরিশাল রুটে এমন দু’টি বিলাসবহুল লঞ্চের উদ্বোধন হচ্ছে। এছাড়া আরও বড় বড় লঞ্চ চলাচল করছে। শুধু উন্নয়ন নয় আমরা নিরাপত্তার দিকেও মনোযোগ দিচ্ছি। সর্বশেষ কয়েক বছরে নৌরুটে কোনো ধরণের দুর্ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিওটিএ) চেয়ারম্যান এম. মোজাম্মেল হক, নৌ-চলাচল সংস্থার সভাপতি মাহাবুব উদ্দিন আহম্মেদ, সমুদ্র পরিবহন অধিদফতরের মহাপরিচালক কমোডর সৈয়দ আরিফুল ইসলামসহ বেশ কয়েকটি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

বর্তমান সরকার সব ক্ষেত্রেই সফল : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

আপডেট সময় : ১১:৪৩:০০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮