বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

গুরুদাসপুরে ফসলি জমিতে পুকুর খনন

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:৫৭:১২ অপরাহ্ণ, বুধবার, ৬ জুন ২০১৮
  • ৭৬৮ বার পড়া হয়েছে
ক্রাইম রিপোর্টারঃ নাটোরের গুরুদাসপুর উপজেলার কুমারখালি চরাপাড়া গ্রামে তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছে।
বুধবার(৬ই জুন) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বিয়াঘাট ইউনিয়নের ভেকু কন্ট্রাকটর আব্দুল কাদেরের ভেকু দ্বারা কুমারখালি গ্রামের প্রভাবশালী মসলেম উদ্দিন চরাপাড়া মাঠের তিন ফসলি তিনবিঘা জমিতে পুকুর খনন অব্যাহত রেখেছেন।
জিজ্ঞাসাবাদে তিনি জানান, পুকুর খননে ইউএনও সাহেবের অনুমতিপত্র রয়েছে। কিন্তু তিনি সেটা দেখাতে সক্ষম হননি। তিনি দম্ভ ভরে বলেন, পুকুর খনন করে ওই মাটি কাটার ভিটা তৈরি করে জামাই মেয়েকে বাড়ি করে দিচ্ছেন।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেনের সামনে ওই পুকুর খননের ভিডিও চিত্র তুলে ধরলে তিনি জানান, ইউএনও কোন পুকুর খননের অনুমতি দেয়ার এখতিয়ার রাখেন না।
তিনি তাৎক্ষণিক নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) গণপতি রায়কে ওই পুকুর খনন বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে ওই পুকুর খনন বন্ধ করার জন্য বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, এর আগেও কুমারখালি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কথিত মসলেম উদ্দিনের বিরুদ্ধে বিদ্যুৎ সরবরাহ কর্মসূচির আওতায় এলাকায় বিদ্যুৎ দেয়ার নামে আবেদনকারী গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

গুরুদাসপুরে ফসলি জমিতে পুকুর খনন

আপডেট সময় : ০৯:৫৭:১২ অপরাহ্ণ, বুধবার, ৬ জুন ২০১৮