বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

গাংনীতে চিকিৎসককে ঘুষি মারলেন ফার্মেসী মালিক

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:৩৯:৩৮ অপরাহ্ণ, বুধবার, ৬ জুন ২০১৮
  • ৭৭৭ বার পড়া হয়েছে

মেহেরপুর অফিস: প্রেসক্রিপশন বদল করে নিজের ইচ্ছামত কোম্পানীর ইনজেকশন দিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তা পুশ করতে অপরাগতা প্রকাশ করায় চিকিৎসককে ঘুষি মারেন ফার্মেসী মালিক ঠান্ডু মিয়া। ঘূষি মেরেই তিনি শান্ত হননি পাশাপাশি দেখে নেওয়ারও হুমকি দিয়েছেন তিনি। এ ঘটনায় মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে ফার্মেসিীর মালিকের বিচার চেয়ে অভিযোগ করেছেন উপসহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার এস এম তানভির রহমান। তার অভিযোগের প্রেক্ষিতে গাংনী থানায় অভিযোগটি আমলে নেওয়ার জন্য পাঠিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এসএম তানভির আহমেদের অভিযোগপত্র থেকে জানা গেছে, গত ৩ জুন দুপুর দুইটার দিকে তিনি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত অবস্থায় একজন রোগীকে একটি ইনজেকশন প্রেসক্রিপশন করে দেন। কিন্তু সেই প্রেসক্রিপশনে লেখা ইনজেকশন বদন করে নিজের পছন্দমত একটি ইনজেকশন দেন হাসপাতাল গেটের মোহনা ফার্মেসীর মালিক ঠান্ডু মিয়া। বদল করা ওই ইনজেকশন চিকিৎসক তানভির পুশ করতে না চাইলে রোগীর স্বজনরা সেই ইনজেকশন ফেরত দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ঠান্ডু মিয়া হাসপাতালের জরুরী বিভাগের জানালা দিয়ে চিকিৎসক তানভিরকে গালিগালাজ করে এবং ঘুষি মারে। সেখান থেকে চলে যাওয়ার সময় তাকে দেখে নেওয়ার হুমকি প্রদান করেন। গাংনী উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজিব উদ্দীন জানান, উপসহকারি মেডিক্যাল অফিসার তানভির আহমেদের অভিযোগ করলে উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে অভিযোগটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় পাঠানো হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, এ ধরণের একটি অভিযোগ থানায় দেওয়ার কথা রয়েছে। আমি স্টেশনের বাইরে রয়েছি। থানায় গেলে জানতে পারবো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

গাংনীতে চিকিৎসককে ঘুষি মারলেন ফার্মেসী মালিক

আপডেট সময় : ০৯:৩৯:৩৮ অপরাহ্ণ, বুধবার, ৬ জুন ২০১৮