বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

বাংলাদেশের উন্নয়নে চলনবিল এখন দৃষ্টান্ত- সিংড়ায় প্রতিমন্ত্রী পলক

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:৪৬:৪৩ অপরাহ্ণ, রবিবার, ৩ জুন ২০১৮
  • ৭৫৩ বার পড়া হয়েছে
মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক বলেছেন, বাংলাদেশের উন্নয়নে চলনবিল এখন দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলনবিলবাসীর জন্য অনেক কিছু দিয়েছেন। নতুনভাবে ৪৮ হাজার পরিবার বিদ্যুতের সংযোগ পেয়েছেন। ইকোনোমিক হাব নির্মাণে ২০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। ডিজিটাল ল্যাব, ইনকিউবিটর সেন্টার নির্মিত হচ্ছে।
রোববার (৩ জুন) দুপুরে জেলার সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে ২০০৮ ও ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনী এজেন্টদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা।
প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই সামান্য সময়ে চলনবিলের মানুষ অনেক কিছু পেয়েছেন। সন্ত্রাসী-চাঁদাবাজি বন্ধ হয়েছে। চলনবিল এখন শান্তির জনপদে পরিণত হয়েছে। সুখে-দুঃখে চলনবিলবাসীর পাশে একজন হিসেবে ছিলাম, আছি আর আগামীতেও থাকবো। মানুষের সেবা করাই আমার উদ্দেশ্য। জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও চলনবিলের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহ-ধর্মিণী আরিফা জেসমিন কনিকা, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন প্রমুখ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

বাংলাদেশের উন্নয়নে চলনবিল এখন দৃষ্টান্ত- সিংড়ায় প্রতিমন্ত্রী পলক

আপডেট সময় : ০৯:৪৬:৪৩ অপরাহ্ণ, রবিবার, ৩ জুন ২০১৮