বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

নলডাঙ্গায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন; জরিমানা

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:৪০:১৩ অপরাহ্ণ, রবিবার, ৩ জুন ২০১৮
  • ৭৮১ বার পড়া হয়েছে
মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের নলডাঙ্গায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে আব্দুল ফাত্তাহ (৫০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (০৩ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ রেজা হাসান এ জরিমানা করেন। জরিমানাপ্রাপ্ত ফাত্তাহ উপজেলার রামশার কাজীপুর গ্রামের ঘুনপাড়া এলাকার মৃত মুয়িজ উদ্দিনের ছেলে।
ইউএনও মুহাম্মাদ রেজা হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, রামশার কাজীপুর গ্রামের আব্দুল ফাত্তাহ প্রশাসনের অনুমতি ছাড়াই খেয়াল খুশিমত অবৈধভাবে কৃষি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি উত্তোলন করছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফাত্তাহকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি অপরাধ স্বীকার করেন। এ সময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ এবং ১৫(১) ধারা মতে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল দেওয়া হয়। তবে সময়মত জরিমানার টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

নলডাঙ্গায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন; জরিমানা

আপডেট সময় : ০৮:৪০:১৩ অপরাহ্ণ, রবিবার, ৩ জুন ২০১৮