বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানা পুলিশের অভিযান

  • rahul raj
  • আপডেট সময় : ০৬:১০:০৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮
  • ৭৯৩ বার পড়া হয়েছে

দেহ তল্লাশি : ইয়াবাসহ বিভিন্ন মামলায় আটক ৭
নিউজ ডেস্ক: দামুড়হুদা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে শুকুর আলী (২২) নামের এক যুবককে ২৫ পিচ ইয়াবাসহ আটক করেছে। শুকুর আলী জীবননগর উপজেলার শিংনগর গ্রামের আজগার আলীর ছেলে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনা কেরু ফুলতলা মোড় থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে দামুড়হুদা মডেল থানার (ওসি) তদন্ত জিএম এমদাদ হোসেনের নেতৃত্বে এএসআই কার্তিক কুমার বোস ও এএসআই মাসুদ রানা দর্শনা কেরু ফুলতলা মোড় এলাকা থেকে শুকুর আলীকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ২৫পিচ ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপরে শুকুর আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এদিকে, দামুড়হুদা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৬ জনকে আটক করেছে। আটককৃতরা হলো- খলিল উদ্দীন (২৮), মতিয়ার (৪৫), কুদ্দুস (৪৬), সাইফুল ইসলাম (২০), আব্দুল্লাহ (২২) ও মিলন (২৯)। গত মঙ্গলবার দিনগত রাতে এদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) জিএম এমদাদের নির্দেশে দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাড়ির ইনচার্জ এসআই আসাদুজ্জান আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কার্পাসডাঙ্গা ইটভাটার সামনে থেকে জুয়া খেলার সময় কার্পাসডাঙ্গা ভূমিহিনপাড়ার আবুল হোসেনের ছেলে খলিল, মৃত. দিদার হোসেনের ছেলে মতিয়ার, মৃত. দাউদ হোসেনের ছেলে কুদ্দুস ও মৃত. শরিফের ছেলে সাইফুল ইসলামকে আটক করে। একই রাতে দামুড়হুদা মডেল থানার এসআই মেসবাহুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে নবাবগঞ্জ থানার পুরাতন বন্ধুরা গ্রামের শেখ আশরাফের ছেলে আব্দুল্লাহ ও জামালপুর জেলার শাহাজাতপুর তরিপাড়া গ্রামের মুনছুর আলির ছেলে মিলনকে দর্শনা আল্লার দান হোটেলের সামনে থেকে আটক করে। গতকাল বুধবার দুপুরে এদেরকে মামলাসহ আদালতে সোর্পদ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানা পুলিশের অভিযান

আপডেট সময় : ০৬:১০:০৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮