বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

শৈলকুপা পৌর মেয়রের সেচ্ছাচারিতার রেকর্ড ফসলি জমি নষ্ট করে পৌরসভার টাকায় নিজের জমিতে রাস্তা

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:৫৯:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ মে ২০১৮
  • ৭৬৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সংবাদাতাঃ অন্যের ফসলি জমি ব্যাপক ভাবে বিনষ্ট করে নিজের কেনা জমি পর্যন্ত রাস্তা করে সেচ্ছাচারীতার নজীর স্থাপন করলেন ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম। সরেজমিন দেখা গেছে, শৈলকুপা পৌর এলাকার হাজামপাড়া মাঠে ব্র্যাক অফিসের উত্তরে ১৫০ ফিট লম্বা এ কাঁচা রাস্তার কাজ তিনি শেষ করেছেন। জানা গেছে, শৈলকুপা মৌজার ৬০১১ নং দাগে পৌর মেয়র ও আওয়ামীলীগ নেতা কাজী আশরাফুল আজমের ২৫ শতক জমি ক্রয় করেন। উক্ত জমিটি কেনার সময় সেখানে ফসলি জমি হওয়ায় কোন রাস্তা ছিলনা। জমিটির আশপাশ মাঠ। কিন্তু পৌর মেয়র ঐ জমিতে যাতায়াতের জন্য ১০ ফিট প্রশস্ত ও ১৫০ ফিট দৈর্ঘ্য একটি রাস্তা পৌর তহবিল থেকে অনুমোদন করেন। উক্ত রাস্তা নির্মানের স্বার্থে পার্শ্ববর্তী জমির (যার দাগ নং-৬০০৪ ও ৬০০৫) মালিকের বিনা অনুমতিতে বাড়ন্ত পাট ক্ষেত বিনষ্ট করে সেখানে রাস্তা নির্মান করা হয়। এতে উক্ত জমির মালিক ও আশপাশের লোকজন অসহায় হয়ে পড়েন। ক্ষতিগ্রস্থ জমির মালিক শক্তি সাহা ও লাল্টু জানান, তাদের বিনা অনুমতিতেই বাড়ন্ত পাট ক্ষেত কেটে মেয়র তার নিজের জমি পর্যন্ত রাস্তা টেনে নিয়ে গেছেন। যেহেতু এটি ফসলি জমি ও রাস্তার উভয়পাশে কোন বাড়ীঘর নেই সেহেতু মেয়রের নিজ প্রয়োজনেই এই রাস্তা নির্মান করা হয়েছে বলে তাদের দাবী। পৌর এলাকার বিভিন্ন রাস্তাঘাটের বেহাল দশা সত্বেও সেদিকে নজর না দিয়ে নিজের জমিতে অহেতুক পৌর তহবিলের টাকা তছরুপ করে রাস্তা নির্মান করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন পৌর মেয়র কাজী আশরাফুল আজম। এ বিষয়ে শৈলকুপা পৌর মেয়রের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সেখানকার জমি সব বিক্রি হয়ে গেছে। তাই আমার প্রয়োজনে নয়, তাদের অনুরোধে সেখানে রাস্তা করা হয়েছে। তাই আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা ঠিক নয়। শৈলকুপা পৌরসভার সচিব নুর মোহাম্মদ বলেন, সেখানে পৌরসভার তহবিলে রাস্তা হয়েছে এটা আমি জানি না। তবে বিল নেওয়ার সময় হয়তো আমি জানবো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

শৈলকুপা পৌর মেয়রের সেচ্ছাচারিতার রেকর্ড ফসলি জমি নষ্ট করে পৌরসভার টাকায় নিজের জমিতে রাস্তা

আপডেট সময় : ০৮:৫৯:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ মে ২০১৮