বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

মেহেরপুর পৌরসভার ৬৩ কোটি টাকার বাজেট পেশ

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:১৭:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ মে ২০১৮
  • ৭৭৩ বার পড়া হয়েছে

মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি: সড়ক নির্মাণ,অবকাঠামো উন্নয়ন খাতকে অধিক গুরুত্ব দিয়ে মেহেরপুর পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৬৩ কোটি ৮১ লাখ টাকার বাজেট পেশ করা হয়েছে। গতকাল সোমবার বিকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে উন্মুক্ত বাজেট আলোচনা সভায় এ বাজেট পেশ করে পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ। মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, সহসভাপতি আব্দুল হালিম, ভাষা সংগ্রামী ইসমাইল হোসেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিমউদ্দিন সরদার, মেহেরপুর পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীম,শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, টিএলসিসি কমিটির সভাপতি নুরুল আহমেদ, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, ২ নম্বর কাউন্সিলর আল মামুন প্রমূখ।
সংগঠক নিশান সাবেরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পৌর মেয়র স্বাগত বক্তব্য দিয়ে বর্তমান পরিষদের বাজেট অনুষ্ঠানের উদ্বোধন করেন। উন্মুক্ত আলোচনায় পৌর নাগরিকদের মধ্যে বক্তব্য দেন আতাউর রহমান, ওয়াজেদুল হক জেদু, আবুল কাশেম, নুর হোসেন আঙ্গুর, হাফিজুর রহমান, জাকির হোসেন, চায়না খাতুন, রেহেনা ইসলাম প্রমুখ। উন্মুক্ত বাজেট আলোচনা অনুষ্ঠানে সাংবাদিক,ব্যবসায়ী, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণীপেশার নাগরিক অংশগ্রহণ করেন। বাজেট আলোচনা শেষে পৌর নাগরিকদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

মেহেরপুর পৌরসভার ৬৩ কোটি টাকার বাজেট পেশ

আপডেট সময় : ০৮:১৭:৩৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ মে ২০১৮