বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ঝিনাইদহে গোলাগুলিতে ৬ দিনে চার জন মাদক ব্যাবসায়ী নিহত!

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:৪৬:০৩ অপরাহ্ণ, সোমবার, ২৮ মে ২০১৮
  • ৭৭৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহে আবারো গোলাগুলিতে মাদক ব্যাবসায়ী ফরিদ নিহত, বিদেশী পিস্তল, গুলি ও মাদক উদ্ধার

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার জাড়গ্রাম নামক স্থানে দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে ফরিদ (২৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। রোববার দিনগত রাত ১টার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে। নিহত ফরিদ ঝিনাইদহ শহরের পাগলাকানাই সড়কের উপ-শহর পাড়ার মোহাম্মদ আলীর ছেলে। সে পেশাদার চোর ও মাদক ব্যবসার সাথে জড়িত বলে এলাকাবাসি জানায়। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, রাত ১টার দিকে জাড়গ্রামে গোলাগুলির শব্দ শুনে টহল পুলিশ ঘটনা স্থলে পৌঁছে। সেখানে একজনের গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে। প্রথমে লাশটি অজ্ঞাত হিসেবে উদ্ধার করা হলেও পরে লাশটি ফরিদের বলে তার স্বজনরা সনাক্ত করে। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, ১ কেজি গাঁজা, ২০ বোতল ফেন্সিডিল ও ৬ জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের মধ্যে টাকা ভাগাভাগির নিয়ে দ্বন্দের কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে ওসি জানান। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোমবার ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উল্লেখ্য, মাদক বিরোধী অভিযান শুরু হওয়ার পর জেলার কালীগঞ্জে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ছব্দুল মন্ডল, পুলিশের সাথে গোলাগুলিতে ঢাকালে মামুন, শৈলকুপার বড়দা এলাকায় নিজেদের মধ্যে গোলাগুলিতে গাঁজা লিটন ও সর্বশেষ ফরিদ নিহত হলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

ঝিনাইদহে গোলাগুলিতে ৬ দিনে চার জন মাদক ব্যাবসায়ী নিহত!

আপডেট সময় : ০৭:৪৬:০৩ অপরাহ্ণ, সোমবার, ২৮ মে ২০১৮