মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

মেহেরপুরে মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:৫১:২৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮
  • ৭৫৮ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রতিনিধি: অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের অধিনে কর্মরত মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের শ্রমিকরা তাদের মজুরির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে। আজ বৃহস্পতিবার সকালে শ্রমিক সরদার ইয়াকুব আলীর নেতৃত্বে প্রায় শতাধিক পুরুষ ও মহিলা শ্রমিক নিয়ে হোটেল বাজার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের কাছে তাদের দাবি জানান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষনিক নির্দেশ দিলে তাদের পারিশ্রামিক পরিশোধ করা হয়। শ্রমিক সরদার ইয়াকুব আলী জানান, প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রতি সপ্তাহে শ্রমিকদের মজুরি পরিশোধ করার নিয়ম। অথচ ২৮ দিন পার হলেও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে স্টাফ সেলিম উদ্দিন গাফিলতি করে মজুরি পরিশোধ করছেন না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

মেহেরপুরে মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় : ০৮:৫১:২৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮