মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ঝিনাইদহে কৃষকের দুই বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:৪১:১৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮
  • ৭৭৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সংবাদাতাঃ ঝিনাইদহ সদর উপজেলার সুরাট গ্রামের এক কৃষকের দুই বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা। বুধবার বিকেলে ওই গ্রামের চান্দোর বিলে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক সুরাট গ্রামের আব্দুর রহিম জোয়ার্দ্দারের ছেলে রনি জোয়ার্দ্দার জানান, কয়েকদিন আগে তার ২ বিঘা জমির ধান কেটে বিলের মধ্যে গাদা করে রেখে দেন। আবহাওয়া ও শ্রমিক না পাওয়ায় তিনি মাঠ থেকে ধান আনতে পারেন নি। বুধবার বিকেলে কে বা কারা তার অর্ধেক মাড়ায় করা ধানে আগুন ধরিয়ে দেয়। এতে তার দুই বিঘা জমির প্রায় ৫০ মন ধান পুড়ে যায়। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, আমার যে ক্ষতি হয়েছে এমন ক্ষতি যেন কারো না হয়। মানুষের সাথে শত্রুতা করুক। কিন্তু ফসলের সাথে এমন শত্রুতা যেন কেউ না করে। এ ঘটনায় তদন্ত করে দোষিদের শাস্তির দাবী করেন তিনি। এ ব্যাপারে নাড়িকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই বদিউর রহমান বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। দেখে মনে হলো ধানের পরিমান খুবই কম। এ ঘটনায় অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

ঝিনাইদহে কৃষকের দুই বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা

আপডেট সময় : ০৮:৪১:১৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮