মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

শৈলকুপায় বস্তায় ৪/৫ কেজি ওজনে কম বিসিআইসি সারের দোকানে ইউএনও’র হানা, জরিমানা আদায়

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:৩৯:০১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮
  • ৭৭৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ সংবাদাতাঃ ঝিনাইদহের শৈলকুপায় বিসিআইসি সার ডিলারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এসময় প্রতি সারের বস্তায় ৪ থেকে ৫ কেজি পর্যন্ত ওজনে কম পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে সারের গোডাউনে হানা দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিষ্ট্রেট মোঃ উসমান গনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু ও শৈলকুপা থানার এসআই উত্তম কুমার। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শৈলকুপা বাজারের বিসিআইসি সার ডিলার নিধীর কুমার সাহা ও রিটেইলার জালাল উদ্দিনের কাছ থেকে সার ক্রয় করে কৃষক প্রতারিত হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় গোডাউনে থাকা ৫০ কেজির সারের বস্তা ওজন করে ৪৫ থেকে ৪৬ কেজি পাওয়া যায়। বস্তা প্রতি ৪ থেকে ৫ কেজি পর্যন্ত পরিমানে কম থাকার অপরাধে নিধীর কুমার সাহাকে ৪০ হাজার ও জালাল উদ্দিনের কাছ থেকে ৩ হাজার মোট ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

শৈলকুপায় বস্তায় ৪/৫ কেজি ওজনে কম বিসিআইসি সারের দোকানে ইউএনও’র হানা, জরিমানা আদায়

আপডেট সময় : ০৮:৩৯:০১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮