মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

লামায় ৩৭ পিচ ইয়াবা সহ নারী মাদক ব্যবসায়ী আটক

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:১৫:২৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ মে ২০১৮
  • ৭৭৭ বার পড়া হয়েছে

মো. ফরিদ উদ্দিন, লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় পুলিশের সাড়াশি অভিযানে ৩৭ পিচ ইয়াবা সহ ১ নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (২১ মে) দিবাগত রাত ১১টায় লামা বাজারের ছোট নুনারবিল মার্মা পাড়ায় জনৈক মাইনু মার্মানীর (৪৫) বাড়িতে এই অভিযান চালানো হয়। সে মৃত মংবাই মং মার্মার স্ত্রী।
সরজমিনে গিয়ে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লামা থানার পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করে। থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা অভিযানের নেতৃত্ব দেন। এছাড়া লামা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) লিয়াকত আলী সহ পুলিশের এসআই, এএসআই ও নারী-পুরুষ সদস্যরা অভিযানে অংশ নেয়। পুলিশ অভিযান পরিচালনাকালে অভিযুক্তরা দায়িত্ব পালনে বাধা দেয়ার চেষ্টা করেছে বলে জানা যায়। বাড়িতে তল্লাশী চালিয়ে ৩৭ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। এসময় ইয়াবা সেবনের বেশ কিছু উপকরণ পয়েল পেপার, ছোট ছোট পুরিন্দা ও সরঞ্জাম জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, ৩৭ পিচ ইয়াবা সহ আমরা হাতেনাতে মাইনু মার্মানীকে আটক করেছি। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

লামায় ৩৭ পিচ ইয়াবা সহ নারী মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৯:১৫:২৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ মে ২০১৮