মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

লামায় সঞ্চয় বিষয়ে কারিতাসের উদ্বুদ্ধকরণ সভা

  • আপডেট সময় : ০১:০৩:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮
  • ৭৬০ বার পড়া হয়েছে

মো.ফরিদ উদ্দিন, লামা প্রতিনিধি:

বান্দরবানের লামায় কারিতাসের স্যাপলিং প্রকল্পের উদ্যোগে সঞ্চয়ের প্রতি আগ্রহী করা, সহজ শর্তে ঋণ পাওয়া এবং তা আয়মূলক কাজে ব্যবহার করার বিষয়ে উদ্বুদ্ধকরণ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে লামা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদা, সোনালী ব্যাংকের সহকারী ব্যবস্থাপক হেলাল উদ্দিন, মৌচাক কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান আবদুর শুক্কুর, লামা কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাধারণ সম্পাদক কানু দাশ, প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন ।

জুয়েল তালুকদারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন- কারিতাস স্যাপলিং প্রকল্পের উপজেলা সমন্বয়ক ইয়াহিয়া আহমেদ। এসময় তিনি জানান, ২০১৬ সাল থেকে পার্বত্য জেলার দরিদ্র জনগোষ্ঠির জেন্ডার ন্যায্যতার ভিত্তিতে খাদ্য নিরাপত্তা,পুষ্ঠি এবং দুর্যোগ সহনশীল সক্ষমতা অর্জনের নিমিত্তে কাজ করে চলেছে। সভায় প্রকল্পের অংশ গ্রহণকারীদের নিয়ে গঠিত ৭৬টি সঞ্চয় দলের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রকল্পটির অনেক কাজের মাঝে কমিউনিটির দারিদ্র লোকজনদের নিয়ে সঞ্চয় দল গঠন এবং তা পরিচালনা করা একটি উল্লেখযোগ্য কর্মসূচী যা প্রকল্পে সিল্ক নামে পরিচিত !

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

লামায় সঞ্চয় বিষয়ে কারিতাসের উদ্বুদ্ধকরণ সভা

আপডেট সময় : ০১:০৩:৫০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮