মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

বিএনপির সময় ফাঁসির আসামি সুইডেন চলে যেতেন !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৩:১১ অপরাহ্ণ, রবিবার, ২২ জানুয়ারি ২০১৭
  • ৮১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকলে ফাঁসির আসামি সুইডেন চলে যেতে পারতেন। একদিনের জন্য দেশে এসে কারাবাস ভোগ করতেন। এরপরে রাষ্ট্রপতি তাদের অপরাধ ক্ষমা করে দিতেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার এলাকায় তিতাস নদী পুনঃখনন প্রকল্পের উদ্বোধন শেষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় সাত খুন মামলার রায় প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, “নারায়ণগঞ্জে সাত খুন মামলার রায়ের পর বিএনপি মহাসচিব এ ব্যাপারে বললেন, বিচার হয়েছে, আমরা সন্তুষ্ট। কিন্তু প্রথম দিন তিনি ইতিবাচক কথা বললেও পরের দিনই তিনি মিথ্যাচার করে বলেছেন, রাষ্ট্রপতি নাকি অপরাধীদের ক্ষমা করে দেবেন। ”

ধরখার ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন স্থানীয় আওয়ামী লীগের সভাপতি মো. আক্তার হোসেন। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদীন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব রাশেদুল কায়সার জীবন, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আবুল কাশেম ভূঁইয়া প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

বিএনপির সময় ফাঁসির আসামি সুইডেন চলে যেতেন !

আপডেট সময় : ১২:১৩:১১ অপরাহ্ণ, রবিবার, ২২ জানুয়ারি ২০১৭