মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সঠিক ইসি গঠন করতে সক্ষম হবে সার্চ কমিটি !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০৮:০৬ অপরাহ্ণ, রবিবার, ২২ জানুয়ারি ২০১৭
  • ৮২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি নিরপেক্ষ, যোগ্য এবং সঠিক নির্বাচন কমিশন গঠন করতে সক্ষম হবে। ” গতকাল শনিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জিয়া পরিষদ নামে একটি সংগঠনের প্রতিনিধি সম্মেলনে বিএনপির মহাসচিব এ কথা বলেন।

এ সময় মির্জা ফখরুল বলেন, “রাষ্ট্রপতি এখনো সার্চ কমিটি ঘোষণা করেননি। আমরা বরাবরই বলেছি আমরা ইতিবাচক রাজনীতি করি। আমরা বিশ্বাস করি  রাষ্ট্রপতি তাঁদের মধ্যে একজন যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তিনি নিঃসন্দেহে জনগণের আশা আকাংখা পূরণ করবার জন্য বাংলাদেশের মানুষের চোখের ভাষা বুঝে সার্চ কমিটি করবেন। তার গঠিত কমিটি অবশ্যই নিরপেক্ষ হবে, যোগ্য হবে এবং সঠিক নির্বাচন কমিশন গঠন করতে সক্ষম হবে। আমরা অতীতের সব জঞ্জাল মুছে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। একটা সুন্দর স্বপ্নের দিকে এগোতে চাই। ”

বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, “পাঠ্যপুস্তক থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলা হয়েছে। এমনকি জিয়ার মাজার সরানোর চেষ্টা করা হচ্ছে। বহু প্রতিষ্ঠান ও স্থাপনায় জিয়ার নাম বদলে দেওয়া হচ্ছে। সরকার রাষ্ট্রের কাঠামো ধ্বংস করছে।  প্রশাসনকে দলীয়করণ করছে, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে সরকার জিয়ার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হতে বাধ্য করছে। ”

নতুন প্রজন্মকে জিয়া সম্পর্কে আরও বেশি করে জানার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যেখানে আওয়ামী লীগ ব্যর্থ সেখানে জিয়া সফল ছিলেন। ”  সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবীর মুরাদ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

সঠিক ইসি গঠন করতে সক্ষম হবে সার্চ কমিটি !

আপডেট সময় : ১২:০৮:০৬ অপরাহ্ণ, রবিবার, ২২ জানুয়ারি ২০১৭