মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

বিএনপির আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করব !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০২:৫৭ অপরাহ্ণ, রবিবার, ২২ জানুয়ারি ২০১৭
  • ৮৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “রাষ্ট্রপতির উদ্যোগ যদি পছন্দ না হয় বিএনপির আর সে কারণে তারা যদি আন্দোলনে নামে, তবে তাদের সেই আন্দোলনকে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। ” গতকাল শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) জনসচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এই জনসচেতনতামূলক কার্যক্রমের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন বিআরটিএর চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় বিএনপিকে উপহাস করে তিনি বলেন, ‘বিএনপি তো তাদের নিজের অফিসে বসে একে অন্যকে সরকারের দালাল বলে অভিহিত করে। তাদের মুখে আন্দোলনের কথা আসলেই মানায় না। যাই হোক, অনেকদিন তাদের আন্দোলন-সংগ্রামে দেখি না। সেই সঙ্গে মওদুদ সাহেবকেও দেখি না। তাই, দেখি কী আন্দোলনটা তারা করে। আন্দোলনের নামে জ্বালাও-পুড়াও করলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। ’

বিআরটিএ ও ট্রাফিক পুলিশ সদস্যদের উদ্দেশে সেতুমন্ত্রী আরও বলেন, ‘যাকে তাকে গাড়ির লাইসেন্স দেবেন না। বিএরটিএকে ভাবতে হবে কাকে এই লাইসেন্স দিচ্ছি, কেন দিচ্ছি। আর ছোট ছোট গাড়ি ব্যাপক পরিমাণ চলতে দেখা যায়। এতে যানজটের মাত্রা আর তীব্র হচ্ছে। সুতরাং কোন রাস্তা দিয়ে কী গাড়ি চলবে, কী চলবে না এগুলো বিবেচনায় আনতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

বিএনপির আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করব !

আপডেট সময় : ১২:০২:৫৭ অপরাহ্ণ, রবিবার, ২২ জানুয়ারি ২০১৭