মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের গ্রামে গ্রামে পৌঁছে গেছে ইয়াবা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৬:১৮ পূর্বাহ্ণ, শনিবার, ২১ জানুয়ারি ২০১৭
  • ৮৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “বাংলাদেশের গ্রামে গ্রামে ইয়াবা পৌঁছে গেছে। এসব সেবনে আমাদের পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। ” গতকাল শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে সেতুমন্ত্রী রাজনীতিকদের উদ্দেশ করে বলেন, “আপনারা শুধু রাজনৈতিক বক্তৃতা দেবেন না। আপনারা অবশ্যই মাদকের বিরুদ্ধে ক্যাম্পেইন গড়ে তুলবেন। আপনারা আপনাদের নিজ নিজ এলাকা মাদকমুক্ত করে তুলবেন। মনে রাখবেন, তথাকথিত রাজনীতিকরা সময়-পরবর্তী নির্বাচনের কথা ভেবেই কাজ করে। আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী প্রজন্মের কথা ভাবেন। তাদের কথা ভেবে কাজ করেন”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ সময় আরও বলেন, “প্রেস ক্লাব, চিকিৎসক, আইনজীবী থেকে শুরু করে সর্বত্র সংশয়, অবিশ্বাস ও বিভাজনের দেয়াল উঠে গেছে। এর পরিণতি কখনই ভালো হতে পারে না। আমাদের এই বিভেদ দূর করতে হবে। মনে রাখতে হবে, অন্ধকার দিয়ে অন্ধকার প্রতিহত করা সম্ভব নয়। আর এই অন্ধকার দূর করতে চাই আলো। শান্তি না হোক, মনের মাঝে অন্তত স্বস্তি ফিরে আসুক। ”

সংখ্যালঘু সম্প্রদায় সম্পর্কে কাদের বলেন, “আপনারা কেউ নিজেদের মাইনরিটি (সংখ্যালঘু) ভাববেন না। সংবিধান ও সরকার আপনাদের পাশে আছে। তাই কোনো আঘাত এলে পাল্টা আঘাত দেওয়ার মানসিকতা রাখবেন। ”

শুক্রবার সকালে দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি পান্না লাল দত্ত। এছাড়াও অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

বাংলাদেশের গ্রামে গ্রামে পৌঁছে গেছে ইয়াবা !

আপডেট সময় : ১১:২৬:১৮ পূর্বাহ্ণ, শনিবার, ২১ জানুয়ারি ২০১৭