মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

এমপি লিটনের আসনে উপ-নির্বাচন ২২ মার্চ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৪:৩৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭
  • ৮২৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটন দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়ায় ওই শূন্য আসনে উপ-নির্বাচনের জন্য প্রাথমিকভাবে আগামী ২২ মার্চ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন কমিশন বিদায়ের আগে এই আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করবে।

একইসঙ্গে জাতীয় সংসদের শূন্য ঘোষিত আবদুল লতিফ সিদ্দিকীর টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনের উপ-নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আয়োজন করতে যাচ্ছে ইসি।

আগামী ৮ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও তিন নির্বাচন কমিশনার এবং ১৪ ফেব্রুয়ারি আরেক নির্বাচন কমিশনারের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হচ্ছে। নতুন কমিশনকে দায়িত্ব গ্রহণ করেই বিদায়ী ইসি ঘোষিত তফসিলে ভোটের আয়োজন করতে হবে। নির্ধারিত সময়ে ভোটের বাধ্যবাধকতা থাকায় এ উপ-নির্বাচনসহ কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা বিদায়ী কমিশনকে দেয়ার পক্ষে প্রস্তাবনা দিয়েছে ইসি সচিবালয়। ইতিমধ্যে গাইবান্ধা-১ আসনে উপ-নির্বাচন নিয়ে কর্মপরিকল্পনা তৈরি করেছে ইসি।

নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ জানান, বর্তমান ইসি বিদায়ের প্রস্তুতি নিচ্ছে, নারায়ণগঞ্জের পর আর কোনো নির্বাচন তারা করতে চাইছে না। কিন্তু গাইবান্ধা-১ আসন ও টাঙ্গাইল-৪ আসনে নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। এছাড়াও কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। আইনি জটিলতা কেটে যাওয়ায় এখন নির্বাচন আয়োজন করতে বাধা নেই।

নির্বাচন কমিশনার জাবেদ আলী জানান, গাইবান্ধা-১ আসন শূন্য ঘোষণা করে গেজেট সংসদ সচিবালয় থেকে ইসিতে পৌঁছেছে। সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে এ আসনে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

এমপি লিটনের আসনে উপ-নির্বাচন ২২ মার্চ !

আপডেট সময় : ১২:৪৪:৩৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭