মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:১৮:৫৮ অপরাহ্ণ, বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭
  • ৮৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের কথা শুনে দেশকে ধ্বংসের দিকে ঠেলে না দিয়ে নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করুন।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবিতে নাগরিক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনটির আয়োজন করে তৃণমূল নাগরিক আন্দোলন নামের একটি সংগঠন।

তিনি বলেন, ‘তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান যে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করেছিলেন তার অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। তাই বর্তমান রাষ্ট্রপতির কাছে বিএনপির দাবি, আওয়ামী লীগের হিসেবে নয়, রাষ্ট্রের এবং জনগণের রাষ্ট্রপতি হিসেবে সমাজের সৎ ব্যক্তিদের নিয়ে নিরপেক্ষ সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করে দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন।’

বিএনপি নালিশ পার্টি, ‘দলটির নেতাকর্মীরা আন্দোলনের ডাক দিয়ে রাস্তায় বের না হয়ে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে’- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সত্যিকার অর্থে প্রজাতন্ত্রের স্বার্থে ব্যবহার করে দেখুন, কারা রাস্তায় থাকে, আর কারা থাকে না।’

আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে ফারুক আরো বলেন, ‘আপনারা যদি সত্যিই গণতন্ত্রে বিশ্বাস করে, উন্নয়ন করে থাকেন তাহলে নিরপেক্ষ নির্বাচনে আপনাদের এত ভয় কেন?’

আয়োজক সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেবেন না !

আপডেট সময় : ০৫:১৮:৫৮ অপরাহ্ণ, বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭