মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

রাজধানীতে ‘অদ্ভুত নাম্বারপ্লেটের’ গাড়ি আটক !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৪:১৫ অপরাহ্ণ, বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭
  • ৮২৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নাম্বারপ্লেটে ব্রিটিশ নম্বর লাগানো একটি বিএমডব্লিউ গাড়ি আটক করেছেন বাংলাদেশের শুল্ক গোয়েন্দারা। আজ রাজধানীর বনানী থেকে এলাকা থেকে ওই গাড়ি আটক করা হয়।

বিএমডব্লিউ এক্স ফাইভ সিরিজের এই গাড়িটি ব্যবহার করছিলেন মোহাম্মদ মুহসিন আলম নামে ঢাকার এক ব্যবসায়ী। আটকের সময় গাড়িটি বনানীর একটি বাড়ির বেসমেন্টে কাপড় দিয়ে ঢাকা ছিল।

গাড়িটি ‘অদ্ভুত নাম্বারপ্লেট’ ব্যবহার করে চলছে, এমন একটি অভিযোগের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা অভিযান চালিয়ে গাড়িটি আটক করেন।  এটির সম্মুখভাগের নাম্বারপ্লেটে দেখা যাচ্ছে প্রথমে ইংরেজিতে লেখা ঢাকা এবং এর পর ইংরেজিতে লেখা ওয়াইএফ-০৫পিভিটি।

প্রথমত বাংলাদেশে যানবাহনের নাম্বারপ্লেট ইংরেজিতে লেখা নিষিদ্ধ। দ্বিতীয়ত দেশটিতে যানবাহনের নম্বরের ক্ষেত্রে ইংরেজি বর্ণমালা নয়, ব্যবহার করা হয় বাংলা বর্ণমালা।

শুল্ক গোয়েন্দা সংস্থার মহাপরিচালক ড. মঈনুল খান মোবাইল অ্যাপ ভাইবারে পাঠানো বার্তায় জানিয়েছেন, এটি একটি ব্রিটিশ নম্বর। কিন্তু ব্রিটেনের কোনো যানবাহনে বাংলাদেশের কোনো শহরের নাম ব্যবহার করার নজিরও পাওয়া যায় না।

কারনেট বা শুল্কমুক্ত সুবিধা ব্যবহার করে গাড়িটি বাংলাদেশে আনা হয়েছিল। এটি ব্রিটিশ নম্বর ব্যবহার করেই এতদিন চালাচ্ছিলেন মোহাম্মদ মুহসিন আলম। তিনি গাড়িটি আমদানি করার সময় উল্লেখ করেছিলেন, যুক্তরাজ্যের কভেন্ট্রিতে বসবাস করেন।

ড. খান তার বার্তায় আরও জানান, কারনেটের মেয়াদ আগেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরও গাড়িটি জমা দেয়া হয়নি।  এ ব্যাপারে একাধিক নোটিশও পাঠানো হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।  ড. খান আরও জানান, আটক গাড়িটির আনুমানিক মূল্য শুল্ক-সহ সাড়ে তিন কোটি টাকা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

রাজধানীতে ‘অদ্ভুত নাম্বারপ্লেটের’ গাড়ি আটক !

আপডেট সময় : ১২:৩৪:১৫ অপরাহ্ণ, বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭