বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

মেহেরপুরের গাংনীতে বিএনপির সমাবেশে যুবলীগের হামলা ॥ যুবলীগ সভাপতির অস্বীকার

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৫:১৩:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭
  • ৮২৪ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসে হামলা চালিয়ে করে দিয়েছে যুবলীগের নেতা কর্মীরা। মঙ্গলবার সকাল ১০ টার সময় গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে সভা চলাকালে যুবলীগ নেতা কর্মীরা গাড়ি ভাংচুর ও গুলি বর্ষন করে এমনটি অভিযোগ বিএনপির। এসময় অফিসের নীচে থাকা দু’টি মোটর সাইকেলে ভাংচুর করা হয়। ইটপাটকেল নিক্ষেপে অফিসের জানালার গ্লাাস ভেঙ্গে যায়। হামলার সময় অফিসের ভেতরে জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাবেক এমপি আমজাদ হোসেনসহ নেতাকর্মীরা আটকে পড়েন। মোশাররফ হোসেন পিস্তল দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়েন বলেও অভিযোগ করেন আমজাদ হোসেন।পরে পুলিশের সহায়তায় নেতার্কীরা নিরাপদে চলে যায়। এসময় বিএনপির অন্তত ৫ নেতা কর্মী আহত হয়েছে।
মেহেরপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন জানান, গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে শান্তিপূর্ন পরিবেশে নেতা কর্মীদের সভা চলছিলো। এসময় গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেনের নেতৃত্বে তার সহযোগীরা ৩ দফায় হামলা চালায়। এসময় মোশাররফ হোসেনর লাইসেন্সকৃত পিস্তুল থেকে পরপর ২ রাউন্ড গুলি করা হয়। এসময় মটরসাইকেল ভাংচুরের পাশাপাশি বিএনপি কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। এসময় পৌর বিএনপির সাধারন সম্পাদক মকবুল হোসেন মেঘলা,বামুন্দী ইউপি বিএনপি নেতা বিল্লাল হোসেন সহ ৪ জন আহত হয়।
গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন গুলির বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন উপজেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন যুবলীগের বদনাম করার জন্য তাদের লোক দিয়ে উপরে গুলি ছুড়েছেন। এটা একটি ষড়যন্ত্র । নাশকতার পরিকল্পনা নিয়ে বিএনপির নেতাকর্মীরা অফিসের জড়ো হয়। এর প্রতিবাদ করা হয়েছে। কিন্তু তারা মিথ্যা অভিযোগ করে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা করছে।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান,পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। গুলি বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

মেহেরপুরের গাংনীতে বিএনপির সমাবেশে যুবলীগের হামলা ॥ যুবলীগ সভাপতির অস্বীকার

আপডেট সময় : ০৫:১৩:১৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭