সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ঢাকা মহানগরেরও কমিটি ঘোষণা যুবদলের সভাপতি নিরব, সম্পাদক টুকু !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৯:২৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭
  • ৮৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সাইফুল আলম নিরবকে সভাপতি ও সুলতান সালাউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গতকাল সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটির অনুমোদন দেন। রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া কমিটিতে মোরতাজুল করিম বাদরুকে সিনিয়র সহ-সভাপতি, নুরুল ইসলাম নয়নকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মামুন হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত ওই অনুমোদন লিপিতে উল্লেখ করা হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশক্রমে আগামী তিন বছরের জন্য জাতীয়তাবাদী যুবদলের পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করা হলো। এই পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশও দেয়া হয়েছে।

এদিকে একইসঙ্গে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণেরও আংশিক কমিটি অনুমোদন করেছেন খালেদা জিয়া। ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে রফিকুল অালম মজনুকে সভাপতি, শরীফ হোসেনকে সিনিয়র সহ-সভাপতি, গোলাম মাওলা শাহীনকে সাধারণ সম্পাদক, সাঈদ হাসান মিন্টু আর টি মামুন ও আনন্দ শাহকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং জামাল উদ্দীন খান শাহীনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

অন্যদিকে ঢাকা মহানগর উত্তরে এসএম জাহাঙ্গীর হোসেনকে সভাপতি, মোস্তফা কামাল রিয়াদকে সিনিয়র সহ-সভাপতি, সফিকুল ইসলাম মিল্টনকে সাধারণ সম্পাদক, শরিফ উদ্দিন জুয়েলকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মোস্তফা জগলুল পাশা পাবেলকে সাংগঠনিক সম্পাদক পদ দেয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ঢাকা মহানগরেরও কমিটি ঘোষণা যুবদলের সভাপতি নিরব, সম্পাদক টুকু !

আপডেট সময় : ১১:২৯:২৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭