মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

৭ খুনের রায় বাহিনীর বিপথগামী সদস্যদের জন্য বার্তা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৫:৩৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭
  • ৮৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের মামলার রায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপথগামী সদস্যদের জন্য একটা ম্যাসেজ (বার্তা) বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

গতকাল সোমবার সকালে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

নারায়গঞ্জের সাত খুনের মামলায় নাসিকের সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‌্যাব-১১’র চাকরিচ্যুত সাবেক অধিনায়ক লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মুহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন ও লে. কমান্ডার (অব.) মাসুদ রানাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। র‌্যাবে কর্মরত ছিলেন এমন আরও ১৩ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অবশ্যই এটা ম্যাসেজ। এটা ম্যাসেজ যে, কেউ বাদ যাবে না। যারা দুস্কর্ম করবে, তারা আইন-শৃঙ্খলা বাহিনী হোক, কিংবা যেই হোক। কেউ আইনের ঊর্ধ্বে নেই সেটাই ম্যাসেজ, সেটা ক্লিয়ার। ’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এ ঘটনা সংগঠিত হওয়ার পর এর নৃশংস ও নির্মমতায় আমরা হতবাক হয়েছিলাম। আমার প্রতিক্রিয়া আপনাদের মতোই। আমাদের তদন্তকারী বাহিনী, নিরাপত্তা বাহিনী সঠিকভাবেই চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযোগ্য চার্জশিট দিতে পেরেছিল। সেজন্য একটি জাতি ও ভিকটিম যারা তারা সঠিক বিচার পেয়েছে। ’

এ রায়ের পর র‌্যাবের কার্যক্রমে কোন পরিবর্তন আসবে কিনা এমন এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন সাংবাদিকদের বলেন, ‘র‌্যাবের এতগুলো সদস্য ছিল, এরা সবাই বিপথগামী। কোন আইনই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এসব কর্মকাণ্ড করতে উৎসাহিত করে না বরং নিরুৎসাহিত করে। তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে তারা নিজেরাই বিপথগামী হয়েছে। কাজেই কোন আইন পরিবর্তনের কোন প্রশ্ন আসে না। তাছাড়া তারা যাদি আইনের ফাঁক-ফোকর দিয়ে বের হয়ে যেত তবে আইন পরিবর্তনের প্রশ্ন আসত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

৭ খুনের রায় বাহিনীর বিপথগামী সদস্যদের জন্য বার্তা !

আপডেট সময় : ১১:০৫:৩৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭