বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্স টেলিমেডিসিন সেবায় প্রথম

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৫:২৯:৩৩ অপরাহ্ণ, বুধবার, ১১ অক্টোবর ২০১৭
  • ৮০২ বার পড়া হয়েছে
মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক রোগীদের টেলিমেডিসিন সেবা দেয়ায় নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।
বুধবার (১১ অক্টোবর) বেলা ১১টার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. সমীর কুমার ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে প্রথম স্থান অর্জন করার কথা তাদের জানিয়েছেন।
আমিনুল ইসলাম আরো জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির প্রচেষ্টায় সিংড়ায় উন্নতমানের চিকিৎসকদের দ্বারা চিকিৎসা নিশ্চিত করতে ২০১৫ সালের জুন মাসে টেলিমিডিসিন সেবা চালু হয়। তবে আনুষ্ঠানিকভাবে ২০১৬ সালের মে মাস থেকে এর যাত্রা শুরু হয়।
সরকারি ছুটি ছাড়া প্রত্যেকদিন এ সেবা চালু রয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টেলিমেডিসিন সেবা দেয়া হয়। ঢাকা, বগুড়া রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে চিকিৎসা সেবা দেয়া হয়।
তিনি বলেন, এক সপ্তাহে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্থানীয়সহ দেশের বিভিন্ন অঞ্চলের ৫৩ জন রোগী টেলিমেডিসিন সেবা গ্রহণ করেছেন। আর শুরু থেকে এ পর্যন্ত সেবা পেয়েছেন ৭৫০ জন রোগী।
উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা আরো বলেন, চলতি বছরের জুন মাসে টেলিমিডিসিন সেবায় সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন তারা। আর এবার দেশের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী দেখায় প্রথম স্থান অর্জন করলেন।
আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম আলমাস জানান, এ কার্যক্রমের শুরু থেকেই সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ চালু করা হয়। এতে সেবার মান বেড়েছে। দূর-দূরন্ত থেকে আসা রোগীরা বিশেষ করে গ্রামের দরিদ্র পরিবারের সামর্থ্য নেই, ভালো ডাক্তার দেখাতে পারেন না, তারাই মূলত এ সেবা গ্রহণ করছেন।
স্থানীয় সংসদ সদস্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, সিংড়া উপজেলায় বৃহৎ জনগোষ্ঠীর বসবাস। ১২টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার প্রায় ৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ সেবা চালু করার উদ্যোগ নেয়া হয়। যাতে উপজেলার জনগণ সিংড়া থেকেই উন্নত চিকিৎসা নিতে পারেন। ইতোমধ্যে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা টেলিমেডিসিন সেবার মাধ্যমে চলনবিলসহ বিভিন্ন অঞ্চলের মানুষ এর সুফল ভোগ করছেন। আশা করি এ কার্যক্রমের মাধ্যমে শুধু সিংড়া নয়, পুরো জেলার মানুষ টেলিমেডিসিন সেবার সুফল পাবেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্স টেলিমেডিসিন সেবায় প্রথম

আপডেট সময় : ০৫:২৯:৩৩ অপরাহ্ণ, বুধবার, ১১ অক্টোবর ২০১৭