মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ পাড় !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১১:২৩ অপরাহ্ণ, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭
  • ৮৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আখেরি মোনাজাতে ‘আমিন আমিন’ ধ্বনির মধ্যদিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করেন ভারতের দিল্লীর মাওলানা মোহাম্মদ সা’দ।  সকাল ১১টার দিকে শুরু হয়ে আখেরি মোনাজাত শেষ হয় ১১টা ৩৬ মিনিটে। এর আগে মাওলানা মোহাম্মদ সা’দ সকাল ৮টা ২০ মিনিটে হেদায়েতি বয়ান শুরু করেন। বয়ান শেষে আখেরি মোনাজাতে বিশ্বের সব মানুষের শান্তি কামনা করা হয়। ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে তুরাগ পাড়।

এদিকে, আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই টঙ্গীর তুরাগতীরের পথে শুরু হয় মানুষের ঢল। এই মোনাজাতকে কেন্দ্র করে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

সরেজমিনে দেখা যায়, শনিবার সন্ধ্যার পর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা ইজতেমা ময়দানের আসেন। শনিবার রাত ১২টা থেকে যানবাহন চলাচল বন্ধ থাকায় আজ রবিবার ভোর থেকে মুসল্লিরা ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানের দিকে ছুটেন। এছাড়া অনেক মুসল্লি পায়ে হেঁটে ইজতেমা ময়দানে গিয়ে ফজরের নামাজ আদায় করেন।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন আর রশীদ জানান, আখেরি মোনাজাতের পর মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় ৬ হাজারের বেশি পুলিশ নিয়োজিত আছে। এছাড়া সাদা পোশাকে মুসল্লিদের বেশে খিত্তায় খিত্তায় পুলিশ মোতায়েন রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ পাড় !

আপডেট সময় : ১২:১১:২৩ অপরাহ্ণ, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭