সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

১১টার মধ্যেই ইজতেমায় আখেরী মোনাজাত !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:০০:৪৩ অপরাহ্ণ, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭
  • ৮৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরী মোনাজাত আজ সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে। সকালে ইজতেমার মুরব্বী মোঃ গিয়াস উদ্দিন এ তথ্য জানান। আখেরী মোনাজাত পরিচালনা করবেন দিল্লীর মাওলানা মোহাম্মদ সাদ। সকাল ৮টা ২০ মিনিটে হেদায়েতী বয়ান শুরু হয়েছে। দিল্লীর মাওলানা মোহাম্মদ সাদ এ হেদায়েতী বয়ান করছেন। বাদ ফজর বয়ান করেন বাংলাদেশের মাওলানা ইউনুস সিকদার।

আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের স্রোত: 
আখেরী মোনাজাতে অংশ নিতে রবিবার ভোর রাত থেকেই মুসল্লিদের ঢল ছুটেছে টঙ্গীর ইজতেমা ময়দানে। আখেরী মোনাজাতকে কেন্দ্র করে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

সরেজমিনে দেখা গেছে, শনিবার সন্ধ্যার পর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে যাচ্ছেন। শনিবার রাত ১২টা থেকে যানবাহন চালাচল বন্ধ থাকায় রবিবার ভোর থেকে মুসল্লিরা ইজতেমার আখেরী মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানের দিকে ছুটে যাচ্ছেন। অনেক মুসল্লি পায়ে হেঁটে ইজতেমা ময়দানে গিয়ে ফজরের নামাজ আদায় করেছেন।

আখেরী মোনাজাতে নিরাপত্তা : 
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন আর রশীদ জানান, আখেরী মোনাজাতের পর মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় ৬ হাজারের বেশি পুলিশ নিয়োজিত থাকবে। এছাড়া সাদা পোশাকে মুসল্লিদের বেশে খিত্তায় খিত্তায় পুলিশ মোতায়েন রয়েছে।

আরো এক মুসল্লির মৃত্যু: 
বিশ্ব ইজতেমা ময়দানে শনিবার সন্ধ্যায় আরো এক মুসল্লি মৃত্যুবরণ করেছেন। শনিবার সন্ধ্যায় ঢাকার সবুজবাগের কদমতলা এলাকার গফুর উদ্দীনের ছেলে বেদন মিয়া (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে ইজতেমা ময়দানে ইন্তেকাল করেছেন। এনিয়ে ইজতেমায় আগত মুসল্লিদের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ এ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

১১টার মধ্যেই ইজতেমায় আখেরী মোনাজাত !

আপডেট সময় : ১২:০০:৪৩ অপরাহ্ণ, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭