সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

‘আগামী দিনগুলো আরও চ্যালেঞ্জিং’

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৭:১৬ পূর্বাহ্ণ, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭
  • ৮৩৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের বাকি সময়টুকুকে আরও চ্যালেঞ্জিং উল্লেখ করে সরকারের উন্নয়ন কাজগুলো সম্পন্ন করার জন্য দলের নেতা-কর্মীদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন।

গতকাল শনিবার বিকেলে দলের ধানমন্ডিস্থ কার্যালয়ে এক আকস্মিক সফরে এসে দলের নেতা-কর্মীদের সঙ্গে মত বিনিময়কালে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ৩য় বছর শেষ করে আবার ৪র্থ বছরের কাজ শুরু করেছি। কাজেই এখনকার পথটা আরও কঠিন পথ। আমাদের যেই কাজগুলো রয়েছে সেগুলো শেষ করতে হবে। যাতে দেশের মানুষ ভালো থাকে। ’

আওয়ামী লীগের শক্তি সততার শক্তি উল্লেখ করে পদ্মা সেতু নির্মাণে নিজস্ব উদ্যোগ গ্রহণে সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলেও অভিমত ব্যক্ত করেন শেখ হাসিনা।

তিনি বলেন, এতে একদিকে যেমন আমরা পরনির্ভরশীলতা কাটিয়ে উঠতে পেরেছি তেমনি অন্যান্য দেশগুলোও আমাদের এই উদ্যোগ দেখে খরস্রোতা নদীর উপর সেতু নির্মাণে সাহসী হয়ে উঠতে পারে।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

‘আগামী দিনগুলো আরও চ্যালেঞ্জিং’

আপডেট সময় : ১১:৫৭:১৬ পূর্বাহ্ণ, রবিবার, ১৫ জানুয়ারি ২০১৭