সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রে দেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার আহ্বান রাষ্ট্রপতির !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৪৪:৩৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ জানুয়ারি ২০১৭
  • ৮২৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সমাজ ও জনগণের কাছে জবাবদিহিতা অব্যাহত রাখতে চলচ্চিত্র নির্মাণে দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার জন্য এর নির্মাতা, প্রযোজক ও কলাকুশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

তিনি গতকাল রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত ১৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০১৭-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, জনগণের জীবন-জীবিকার চিত্র তুলে ধরার মাধ্যমে চলচ্চিত্র দেশ ও জাতি গঠনে সীমাহীন ভূমিকা পালন করে। চলচ্চিত্র নির্মাতা, পরিচালক এবং কলাকুশলীরা সমাজে সেলিব্রেটি, স্টার বা আইডল। তারা তরুণদের মধ্যে খুবই জনপ্রিয়। ফলে সমাজে জবাবদিহিতামূলক কর্মকান্ডে তাদের সম্পৃক্ত করা উচিৎ।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ বাঙালীর ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। চলচ্চিত্র মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শক্তিশালী ও সাহসী ভূমিকা রেখেছে। নতুন প্রজন্মের তরুণেরা যাতে প্রকৃত ইতিহাস জানতে পারে, এ জন্য মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে তিনি চলচ্চিত্র নির্মাতাদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল-মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আর্ন্তজাতিক চলচ্চিত্র ফেডারেশনের সভাপতি অ্যালিন তাসসিয়ান ও উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল বক্তব্য রাখেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

চলচ্চিত্রে দেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরার আহ্বান রাষ্ট্রপতির !

আপডেট সময় : ১০:৪৪:৩৯ অপরাহ্ণ, শুক্রবার, ১৩ জানুয়ারি ২০১৭