মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

‘সমস্যা চিহ্নিত করে সমাধান করুন’

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৩৭:৩৪ অপরাহ্ণ, বুধবার, ১১ জানুয়ারি ২০১৭
  • ৮৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদের দেশ ও জাতির কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথগ্রহণ করেন ৫৯ জন জেলা পরিষদের চেয়ারম্যান।

মনোনয়ন দাখিল সংক্রান্ত জটিলতায় নির্বাচন হয়নি কুষ্টিয়া ও বগুড়া জেলায়। তিন পার্বত্য জেলায় নির্বাচনের জন্য রয়েছে আলাদা আইন।

শপথবাক্য পাঠ শেষে প্রধানমন্ত্রী বলেন, জেলা পরিষদের হাতে যথেষ্ট ক্ষমতা থাকবে। আপনাদের মূল লক্ষ্য হবে মানুষের সেবা করা। আপনাদের উপর অর্পিত দায়িত এবং আজ যে শপথ নিলেন তা স্মরণে রেখে দেশ ও জাতির কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করবেন।

প্রধানমন্ত্রী বলেন, নিজ নিজ জেলাগুলোতে সমস্যা আছে, তা চিহ্নিত করে সমাধান ও উন্নয়ন কাজ করতে হবে। পাশাপাশি আরও উন্নয়ন কীভাবে করা যায় সেভাবে কাজ করুন।

তিনি বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণে গুরুত্ব দিয়ে স্থানীয় সরকারকে শক্তিশালী করার পদক্ষেপ আমরা নিয়েছি। এর আগে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছিলাম। এবার সরাসরি নির্বাচন করেছি। যাতে জেলার মানুষের সেবা করা যায়।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার সচিব আবদুল মালেক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

‘সমস্যা চিহ্নিত করে সমাধান করুন’

আপডেট সময় : ০৩:৩৭:৩৪ অপরাহ্ণ, বুধবার, ১১ জানুয়ারি ২০১৭