মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

দ্রুতই গুলশান হামলার অভিযোগপত্র: আছাদুজ্জামান

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০৪:৪১ অপরাহ্ণ, সোমবার, ৯ জানুয়ারি ২০১৭
  • ৮৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গুলশানের হলি আর্টিজানে হামলার ঘটনায় দ্রুত অভিযোগপত্র দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া।
আজ সোমবার সকালে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, হলি আর্টিজানে হামলার ঘটনায় তদন্ত চলছে। পর্যাপ্ত আলামত জব্দ করা হয়েছে। ফরেনসিক ল্যাবে পরীক্ষাও শেষ হয়েছে। এ নিয়ে আরও তদন্ত চলছে।
আছাদুজ্জামান মিয়া আরও বলেন, জঙ্গিদের এখন বড় ধরনের নাশকতা করার মতো শক্তি আছে বলে আমরা বিশ্বাস করি না। তবে এখনো বিক্ষিপ্তভাবে দু-একটি ঘটনা ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই পাপিষ্ঠরা বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটাবেন না সে নিশ্চয়তা দেওয়া যায় না। তবে গত ছয় মাসে কোনো ধরনের নাশকতার ঘটনা ঘটেনি।

ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে গুলশানে হামলায় নিহত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিনের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা দেওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

দ্রুতই গুলশান হামলার অভিযোগপত্র: আছাদুজ্জামান

আপডেট সময় : ০২:০৪:৪১ অপরাহ্ণ, সোমবার, ৯ জানুয়ারি ২০১৭