বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:৩৩:৫৯ অপরাহ্ণ, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করে একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। আর তারই জের ধরে দেশটির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

উত্তর কোরিয়া গত সপ্তাহে প্রথমবারের মতো হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর পর এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এবারের নিষেধাজ্ঞার আওতায় উত্তর কোরিয়া থেকে টেক্সটাইল, কয়লা, সীসা ও সামুদ্রিক খাদ্য রপ্তানিকে আনা হয়েছে।

সোমবার রাতে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের উত্থাপিত এ প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়। এতে সম্মতি দিয়েছে চীন ও রাশিয়ার।

এর আগে, গত সপ্তাহে উত্তর কোরিয়ার বিরুদ্ধে পুরোপুরি তেল নিষেধাজ্ঞা আরোপ এবং দেশটির নেতা কিম জং-উনের সম্পদ বাজেয়াপ্তের উদ্যোগ নিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে নতুন এ অবরোধে ওই প্রস্তাব বাদ দেয়া হয়েছে। এসব প্রস্তাব থেকে সরে আসার পরই চীন ও রাশিয়া নতুন অবরোধের পক্ষে ভোট দিতে রাজি হয়।

প্রসঙ্গত, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে এর আগেও পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘের নিষেধাজ্ঞা উপক্ষো করে একের পর এক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু বোমার পরীক্ষা চালিয়ে আসছে উত্তর কোরিয়া। গত মাসে একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফলতাকে যুক্তরাষ্ট্রের প্রতি একটি ‘কঠোর সতর্কবার্তা’ হিসেবে বর্ণনা করে দেশটির নেতা কিম জং উন বলেন, এ পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়েছে- পুরো যুক্তরাষ্ট্র এখন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে।

এরপর গত রবিবার একটি হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়েছে বলে দাবি করে দেশটি। বিশ্লেষকদের ধারণা, উত্তর কোরিয়ার সর্বশেষ বোমার বিস্ফোরণ ক্ষমতা ১০৮ কিলোটন; যা জাপানের হিরোশিমায় যুক্তরাষ্ট্রের ফেলা বোমার চেয়ে ৭.৮ গুণ বেশি শক্তিশালী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা !

আপডেট সময় : ০৩:৩৩:৫৯ অপরাহ্ণ, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭