বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

উত্তর কোরিয়াকে উস্কানি দেওয়া হচ্ছে: পুতিন !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৭:১৭ পূর্বাহ্ণ, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৯৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। আর এই কর্মসূচি থেকে দেশটি কখনই সরে আসবে না বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন।
তাঁর মতে, চলমান ক্ষেপণাস্ত্র এবং পরমাণু অস্ত্র কর্মসূচির উন্নয়ন ঘটানোকে নিজেদের আত্মরক্ষার একমাত্র উপায় হিসেবে দেখছে পিয়ংইয়ং। পাশাপাশি, পরমাণু অস্ত্রের আধুনিকায়নে দেশটিকে উস্কানি দেওয়া হচ্ছে।

রাশিয়ার পূর্বাঞ্চলীয় ভ্লাদিভোস্তক শহরে ‘ইষ্টার্ন ইকনোমিক ফোরাম’ এ দেওয়া বক্তৃতায় রুশ প্রেসিডেন্ট বলেন, উত্তর কোরিয়া মনে করে, নিজেদের রক্ষার একমাত্র উপায় হচ্ছে পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অধিকারী হওয়া। তিনি প্রশ্ন করেন, আপনারা কি মনে করেন, তারা এই পথ থেকে সরে আসবে? পুতিন বলেন, তাদেরকে ভয় দেখানো অসম্ভব। তিনি আরও বলেন, নিজেদের ক্ষেপণাস্ত্র এবং পরমাণু অস্ত্রের আধুনিকায়নের ধারা অব্যাহত রাখতে উত্তর কোরিয়াকে উস্কানি দেওয়া হচ্ছে। পিয়ংইয়ংয়ের সঙ্গে যেকোনো বিবাদের পরিণতি মারাত্বক হতে পারে বলেও হুঁশিয়ারি দেন পুতিন।

এসময় প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘আমি মনে করি, উত্তর কোরিয়ায় যেসব সামরিক শক্তি গড়ে তোলা হচ্ছে তা আত্মরক্ষামূলক। এতে কিছুই ঘটবে না। তবে এটা সত্য যে, পিয়ংইয়ং উত্তেজনা ছড়াচ্ছে। আর তারা এটা করলেও তারা নির্বোধ নয়। ‘ তিনি জোর দিয়ে বলেন, কূটনৈতিক উপায়ে কোরীয় উপদ্বীপের সংকট নিরসন সম্ভব। পূর্ব এশিয়া অঞ্চলে এই ইস্যুকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত বলেও মনে করেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

উত্তর কোরিয়াকে উস্কানি দেওয়া হচ্ছে: পুতিন !

আপডেট সময় : ১১:০৭:১৭ পূর্বাহ্ণ, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭