বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

তৃতীয় সন্তানের বাবা হলেন কিম জং উন !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৩:৩৬ পূর্বাহ্ণ, বুধবার, ৩০ আগস্ট ২০১৭
  • ৭৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তৃতীয় সন্তানের বাবা হয়েছেন। মঙ্গলবার দেশটির সংবাদ মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।

এর আগে কয়েকমাস ধরে কিমের স্ত্রীকে জনসম্মুখে দেখা যায়নি।

সংবাদ সংস্থা ইয়ুনহাপ দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতাদের উদ্ধৃতি দিয়ে জানায়, ফাষ্ট লেডি রাই সোল জু গত ফেব্রুয়ারিতে তৃতীয় সন্তানের জন্ম দেন। জাতীয় গোয়েন্দা সংস্থা আইনপ্রণেতাদের বিষয়টি অবহিত করে।

গত বছর দীর্ঘ সময় ধরে রাই লোকচক্ষুর আড়ালে থাকায় ধারণা করা হয় তিনি গর্ভবতী। জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার এই সময়ে নতুন সংবাদটি প্রকাশ পেল।

এর আগের গোয়েন্দা রিপোর্টে বলা হয়, রাই ২০০৯ সালে কিমকে বিয়ে করেন। এর পরের বছর তাদের প্রথম সন্তান জন্ম নেয়। ২০১৩ সালে জন্ম নেয় তাদের দ্বিতীয় সন্তান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

তৃতীয় সন্তানের বাবা হলেন কিম জং উন !

আপডেট সময় : ১১:৩৩:৩৬ পূর্বাহ্ণ, বুধবার, ৩০ আগস্ট ২০১৭