বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

এবার কাশ্মীর সীমান্তে ‘রোবট আর্মি’ পাঠাচ্ছে ভারত !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫১:৩৬ পূর্বাহ্ণ, বুধবার, ১৬ আগস্ট ২০১৭
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলির নেতৃত্বে ভারতীয় সেনা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এবার তারই ধারাবাহিকতায় কাশ্মীরের নিয়ন্ত্রণরেখাকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে কাশ্মীরে সেখানে কয়েকশো ‘রোবট’ মোতায়েন করছে ভারতীয় সেনারা।

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই ‘রোবট আর্মি’ তৈরি করেছে ভারতের ডিআরডিও। ভারতীয় সংবাদ মাধ্যম ‘জি নিউজ’-এর খবর অনিযায়ী, সীমান্তে কোনও আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে এই রোবটদের নামানো হবে। আপাতত এরকম ৫৪৪টি রোবটকে ছাড়পত্র দেওয়া হয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রালয় থেকে। পরে প্রয়োজন পড়লে আরও রোবট তৈরির আদেশ দেওয়া হবে।

জানা গেছে, কাশ্মীর সীমান্তে উঁচু পাহাড়ি অঞ্চলে বা গভীর জঙ্গলে মোতায়েন করা হবে এই ‘রোবট আর্মি’কে। সাধারণত, কোনও সভ্য, আধুনিক দেশে বোমা নিষ্ক্রিয় করতে বা বিস্ফোরক খুঁজতে যন্ত্রের ব্যবহার নতুন কিছু নয়। কিন্তু ভারতে মানবসম্পদের উপরেই নিরাপত্তার পূর্ণাঙ্গ দায়িত্ব ছিল এতদিন। এবার সেই ছবি খানিকটা হলেও পালটাতে চলেছে।

সেনা সূত্রের খবর, সীমান্তের মতো স্পর্শকাতর এলাকায় শুধুই মানুষের উপর প্রহরার দায়িত্ব থাকলে এযুগে নিশ্চিন্তে থাকা যায় না। কারণ, রাতের অন্ধকারে বা সেনারা কখনও অসুস্থ বোধ করলে সেই সুযোগে জঙ্গিরা অনুপ্রবেশ করতে পারে। মানুষের নজর এড়িয়ে ঢুকে পড়তে পারে শত্রুপক্ষের ড্রোন। সেক্ষেত্রে মানুষের সঙ্গে রোবটও প্রহরার কাজে নিযুক্ত থাকলে সীমান্তকে নিশ্ছিদ্র রাখা যাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

এবার কাশ্মীর সীমান্তে ‘রোবট আর্মি’ পাঠাচ্ছে ভারত !

আপডেট সময় : ১১:৫১:৩৬ পূর্বাহ্ণ, বুধবার, ১৬ আগস্ট ২০১৭