বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

চীনকে রুখতে জাপান থেকে অত্যাধুনিক সাবমেরিন কিনছে ভারত !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৭:৫০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারত মহাসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে চীন। যা কিনা যথেষ্ট উদ্বেগের কারণ ভারতের কাছে।

এই অবস্থায় ভারতকে ‘সূর্য-ক্লাস’ সাবমেরিন দেওয়ার ভাবনা চিন্তা করছে জাপান। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এমনটাই জানানো হয়েছে।

যদিও চীনের বাড়াবাড়ি ঠেকাতে ইতিমধ্যে ছয়টি সাবমেরিন হাতে আসছে ভারতের। চলতি মাসের শেষেই একটি অত্যাধুনিক স্করপিয়ন শ্রেণির সাবমেরিন হাতে আসছে ভারতীয় নৌবাহিনীর। এরপর ধীরে ধীরে আরও পাঁচটি সাবমেরিন আসছে ভারতীয় নৌবাহিনীর হাতে। এই অবস্থায় ভারতীয় নৌবাহিনীকে আরও একটি অত্যাধুনিক সাবমেরিন দেওয়ার ভাবনাচিন্তা জাপানের।

মালাবার মহড়াতে আমেরিকা এবং ভারতের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেয় জাপান। পাশাপাশি একাধিক বিষয়ে ভারতের কাছাকাছি এসেছে জাপান। ভারত ইতিমধ্যে একাধিক বিদেশি সংস্থার সঙ্গে জোট বেঁধে যুদ্ধাস্ত্র তৈরির ভাবনা চিন্তা করছে। এই অবস্থায় জাপানের বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও এই সাবমেরিন কেনা নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি ভারত। মনে করা হচ্ছে – এই বছরের শুরুতেই জাপান থেকে সাবমেরিন কেনার বিষয়ে আলোচনা হতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

চীনকে রুখতে জাপান থেকে অত্যাধুনিক সাবমেরিন কিনছে ভারত !

আপডেট সময় : ১২:৪৭:৫০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০১৭