বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বাগযুদ্ধে উদ্বিগ্ন বিশ্বনেতারা !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৬:১৬ অপরাহ্ণ, শনিবার, ১২ আগস্ট ২০১৭
  • ৭৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে যুদ্ধের জন্য প্রস্তুত উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র। চলছে পাল্টাপাল্টি হুমকি।

আর এ নিয়ে উদ্বিগ্ন বিশ্বনেতারা। এ ব্যাপারে দেশ দু’টিকে সতর্ক করেছে রাশিয়া, চীন ও জার্মানি।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং দু’দেশকে শক্তি প্রদর্শন না করে উত্তেজনা কমানোর পথে হাঁটার আহ্বান জানিয়েছেন। তার মতে, দু’পক্ষেরই এ ধরনের হুমকি দেয়া বন্ধ করা উচিত। গেং শুয়াং বলেন, ‘যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার আন্তর্জাতিক যুদ্ধের বিষয়ে বড় রকমের উদ্বেগ তৈরি হয়েছে। এই অবস্থায় আমরা সব পক্ষকে তাদের ভাষা ব্যবহার ও কর্মকাণ্ড সম্পর্কে আরও সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি। ‘

এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। তবে শেষ পর্যন্ত দু’পক্ষের সাধারণ জ্ঞানেরই বিজয় হবে বলে মস্কো আশা করে। অন্যদিকে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল জানান, উত্তর কোরিয়া ইস্যুতে তিনি কোনও সামরিক সমাধান দেখছেন না। কোরিয়া সংকটে যুদ্ধের হুমকি হচ্ছে ‘ভুল জবাব’।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বাগযুদ্ধে উদ্বিগ্ন বিশ্বনেতারা !

আপডেট সময় : ১২:১৬:১৬ অপরাহ্ণ, শনিবার, ১২ আগস্ট ২০১৭