বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

যুক্তরাষ্ট্রে উ. কোরিয়া আগে হামলা চালালে নিরপেক্ষ থাকবে চীন !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৩:০০ অপরাহ্ণ, শনিবার, ১২ আগস্ট ২০১৭
  • ৭৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

উত্তর কোরিয়া যদি যুক্তরাষ্ট্রে আগে হামলা চালায়, তাহলে নিরপেক্ষ থাকবে চীন। এমনটাই জানিয়েছে দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস।

শুক্রবার ‘দ্য ন্যাশনালিস্টিক গ্লোবাল টাইমস’ ট্যাবলয়েডে লেখা সম্পাদকীয়তে এ ধরনের মন্তব্য করা হয়। ওই সম্পাদকীয়তে আরও উল্লেখ করা হয়, চীনকে অবশ্যই এটা পরিষ্কার করতে হবে যে, যদি যুক্তরাষ্ট্রের মাটিতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র আগে আঘাত হানে এবং তারপর যুক্তরাষ্ট্র প্রতিশোধ নেয়, তাহলে চীন নিরপেক্ষ থাকবে।

তবে এ কথাও বলা হয়, যদি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে উত্তর কোরিয়ার উপর আঘাত হানে এবং কোরীয় দ্বীপের রাজনৈতিক পরিস্থিতি বদলে দেয়ার চেষ্টা করে, তাহলে চীন তাদের বাধা দেবে।

সম্প্রতি উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলা চালানোর হুমকির মধ্যেই চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকার সম্পাদকীয়তে এ ধরনের মন্তব্য করা হল।

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির অবস্থানস্থল প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপে চারটি মাঝারি ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। তবে চীনের দাবি, একমাত্র রাজনৈতিকভাবে আলোচনার মধ্য দিয়ে সংকটের সমাধান করা সম্ভব।

অন্যদিকে উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল হওয়ারও দাবি করেছে। গুয়াম দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো রকেট ওই অঞ্চলে আঘাত হানতে মাত্র ১৪ মিনিট সময় লাগবে। একমাসের মধ্যেই সেই হামলা চালানোর কথা বলছে পিয়ংইয়ং। এখন দেখার বিষয় শেষাবধি কী ঘটে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

যুক্তরাষ্ট্রে উ. কোরিয়া আগে হামলা চালালে নিরপেক্ষ থাকবে চীন !

আপডেট সময় : ১২:১৩:০০ অপরাহ্ণ, শনিবার, ১২ আগস্ট ২০১৭