বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

সন্দেহভাজন ড্রোনকে ধ্বংস করতে পারবে মার্কিন সেনা: পেন্টাগন !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩০:৪৩ পূর্বাহ্ণ, বুধবার, ৯ আগস্ট ২০১৭
  • ৭৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রতিপক্ষের হামলা থেকে বাঁচতে সতর্ক অবস্থানে আছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। আর তারই জের ধরে এবার সেনাদের জন্য নয়া নির্দেশ জারি করে জানানো হয়েছে, আমেরিকার সেনা শিবিরগুলো যদি কোনো ড্রোন থেকে বিপদের আশঙ্কা করে তাহলে সেগুলোকে ধ্বংস করে দিতে পারে।

পেন্টাগনের পক্ষ থেকে নৌবাহিনীর ক্যাপ্টেন জেফ ডেভিস জানিয়েছেন, সেনার বিভিন্ন বিভাগকে এই বিষয়ে অবগত করে দেওয়া হয়েছে। এবং দেশের বিভিন্ন স্থানে এই বার্তা পৌঁছেও দেওয়া হবে।

এই নয়া নীতি সম্পর্কিত বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। তবে ক্যাপ্টেন ডেভিস জানিয়েছেন, যেসব শিবিরকে নো-ফ্লাই জোন হিসেবে ঘোষণা করা হয়েছে সেখানে যদি কোনো ড্রোন প্রবেশ করে এবং তা থেকে বিপদের সম্ভাবনা রয়েছে মনে হলে সেগুলোকে ধ্বংস করে দেওয়া যেতে পারে।

ডেভিস আরও জানিয়েছেন, তাদের কাছে আত্মরক্ষার অধিকার রয়েছে। যেখানে সামরিকক্ষেত্রে ড্রোনের মতো ইস্যু হয় সেখানে যথেষ্ট ক্ষমতা প্রদান করা হয়। তাই এক্ষেত্রে এইসব সন্দেহভাজন বা ক্ষতিকারক ড্রোনগুলো ট্র্যাক করা থেকে সেগুলোকে নিষ্ক্রিয় বা নষ্ট করার মতো ক্ষমতা দেওয়া হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

সন্দেহভাজন ড্রোনকে ধ্বংস করতে পারবে মার্কিন সেনা: পেন্টাগন !

আপডেট সময় : ১১:৩০:৪৩ পূর্বাহ্ণ, বুধবার, ৯ আগস্ট ২০১৭