বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

কঠোর অবরোধের মুখে উত্তর কোরিয়া !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৪৪:৪৫ পূর্বাহ্ণ, সোমবার, ৭ আগস্ট ২০১৭
  • ৭৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো কড়া করতে আমেরিকার প্রস্তাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সম্মতি জানিয়েছে বলে জানা গেছে। এই নিষেধাজ্ঞার আওতায় আছে রফতানির বিষয়টিও।

যার প্রধান লক্ষ্যই হলো পিয়ংইয়ংকে বার্ষিক একশ কোটি ডলার রাজস্ব থেকে বঞ্চিত করা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্বে আসার পর উত্তর কোরিয়ার বিরুদ্ধে এই প্রথম এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। গত জুলাইয়ে উত্তর কোরিয়া যে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করে তার বিরুদ্ধেই নিরাপত্তা পরিষদের এই পদক্ষেপ বলে জানা গেছে। উল্লেখ্য, উত্তর কোরিয়ার ওপর এই নিষেধাজ্ঞায় চীন ও রাশিয়াও সম্মতি জানিয়েছে।

নিরাপত্তা পরিষদে পাস হওয়া এই প্রস্তাবে উত্তর কোরিয়া থেকে কয়লা, লৌহ আকরিক, লোহা, সিসা, মাছ এবং অন্যান্য সামুদ্রিক পণ্য রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি, উত্তর কোরিয়ার আরো বেশ কিছু বিষয়ের ওপরও এই কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানা গিয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। ২০১৭ সালেই ১৪ দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

কঠোর অবরোধের মুখে উত্তর কোরিয়া !

আপডেট সময় : ১০:৪৪:৪৫ পূর্বাহ্ণ, সোমবার, ৭ আগস্ট ২০১৭